আমার ভাষা | আব্দুল রাহাজ

অ্যাওয়ার্ডস - ০৩
গল্প......
"আমার ভাষা"
আব্দুল রাহাজ
বসিরহাট , উঃ২৪পরগনা, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 

        প্রতিবছর সুবলদের গ্রামের পাঠশালায় ভাষা দিবস পালিত হয়। সে বছর ভাষা দিবসের অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিল সুবল ও তার বন্ধুরা সাথে ছিল গ্রামের পাঠশালার শিক্ষক শিক্ষিকারা। শুরু হয় স্কুলে প্রতিদিন টিফিন বেলায় ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি। গ্রামের পাঠশালার শিক্ষক অরুণ মিস্ত্রি ওদের সাথে ছিল সর্বসময়। সেদিন সন্ধ্যাবেলা সুবলদের বাড়িতে এসেছিল ওর সহপাঠীরা । তারপর সুবলের ঘরে গিয়ে দেখল ভাষা দিবসের অনুষ্ঠান কিভাবে ভালো করে করা যায় তা নিয়ে জানালার ধারে বসে পরিকল্পনা করছে। সুবলের সহপাঠীদের অনেকদিন পর আসতে দেখে সুবলের মা গরম গরম চা ও সন্দেশ তৈরি করে বাড়িতে। এদিকে সুবলের ঠাকুমা সহপাঠীদের দেখে সুবলের ঘরে গিয়ে বসল এক কোনার দিকে। তারপর সুবলের ঠাকুমা বলল কি ব্যাপার মনে হচ্ছে কোন একটা বড় কাজ এর দায়িত্ব তোমরা পেয়েছো। তখন সুবল বলে ওঠে হ্যাঁ ঠাকুমা সামনেই তো ভাষা দিবস তাই স্কুলে আমাদের দায়িত্ব পড়েছে। অনুষ্ঠানটি কীভাবে করা যায় তার পরিকল্পনা চলছে। তখন সুবলের ঠাকুমা শুনিয়ে ছিল ওদের ভাষা দিবসের ইতিহাস । সুবলের চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল। সুবলের বন্ধুরা মন মরা হয়ে গিয়েছিল। সেই সময় সুবলের মা গরম গরম চা আর সন্দেশ নিয়ে আসে। তারপর সুবলের মা বলে ওঠে আরে রুপা যে কেমন আছো মা অনেকদিন পর এসেছো। আগে তো প্রতিদিন আসতে তখন রুপা বলল কাকিমা এখন তো পড়াশোনার চাপ সেজন্য আর আসা হয় না । তারপর সুবলের ঠাকুমা বলল নাও দেখিনি বাবা একটু গরম গরম চা আর সন্দেশ খেয়ে নাও। তারপর সকলে মিলে গরম গরম চা আর সন্দেশ খেয়ে ছিল সেদিনের সন্ধ্যাবেলা আর জেনেছিল ভাষা দিবসের ইতিহাস । এরপর দেখতে দেখতে গ্রামের পাঠশালায় অরুণ মিস্ত্রি ও সুবলের তৈরি করা পরিকল্পনা নিয়ে শেষমেষ ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হল। তারপর এসে গেল ভাষা দিবসের সেই মহৎ দিন। অনুষ্ঠানের সাজসজ্জা দেখে সেদিন যারা অতিথি হিসেবে এসেছিল গ্রামের সকলেই বেশ ধন্য ধন্য হয়ে উঠেছিল‌। তারপর শুরু হয়েছিল ভাষা দিবসের অনুষ্ঠান শহীদ বেদীতে মাল্যদান। সারাদিন গ্রামের পাঠশালা যেন এক অপরূপভাবে সেজে উঠেছিল। ভাষা দিবসের বক্তৃতা গান আবৃত্তি শুনে কেউ কেউ অঝরে কেঁদে উঠেছিল। তারপর অনুষ্ঠান শেষে সকলে অরুণ মিস্ত্রির হাতের উপর হাত রেখে বলেছিল আমার ভাষা বাংলা ভাষা আগলে রাখবো আজীবন এই করলাম অঙ্গীকার।

আমার ভাষা | আব্দুল রাহাজ

  • লেখকের পরিচিতি:
আমার নাম আব্দুল রাহাজ। দ্বিতীয় শ্রেণীতে থেকে সংবাদপত্র পড়া শুরু করি। সপ্তম শ্রেণীতে পড়ার সময় লেখালেখি শুরু। গ্ৰামের স্কুলেই প্রাথমিক স্তরের পড়াশোনা। মেটিয়া হাই স্কুলে কেটেছে আমার স্কুল জীবন। বানিপুর ডায়েটের প্রাক্তন ছাত্র। বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। অনলাইন জগতে লেখালেখি শুরু ২০১৯ সাল থেকে। বর্তমানে আমি প্রতিলিপি ও নেট ফড়িং-এ নিয়মিত লেখালেখি করছি। বাংলা সাহিত্যে আমি ছোট গল্প লিখতে পছন্দ করি এ ছাড়া প্রবন্ধ ও কবিতা লিখতে ভালো লাগে । সাহিত্য মূলক লেখার পাশাপাশি দেশ-বিদেশের ঘটে যাওয়া খেলাধুলার প্রতিবেদন লিখে থাকি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়