আমার মাতৃভাষা | দীপক রঞ্জন কর

অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......

"আমার মাতৃভাষা"
দীপক রঞ্জন কর
চিনাইহানি,ত্রিপুরা,ষ্ট্র,ভারত 

যে ভাষায় বলি প্রথম ছড়া,
এ ভাষাতে আমার পদ্য পড়া।
মায়ের ভাষাতেই হৃদয় ঘেরা
বাংলা ভাষাই আমার সেরা।

রবী ঠাকুরের পদ্য ছড়ায়
বাংলার ছন্দ কথা কয়।
বাংলা ভাষায় গীতাঞ্জলি
করলো যে ''নোবেল'' জয়।

দুই দেশের জাতীয় সংগীত 
বাংলা ভাষায় গীত হয়,
এ ভাষাতেই কবি গুরুর
বিশ্ব মাঝারে পরিচয়।

কবি নজরুলের কবিতা গানে
বাংলার আবেগ প্রকাশ আনে,
বঙ্কিম চন্দ্রের বাংলা উপন্যাস
বাংলা সাহিত্যে স্বর্ণ ইতিহাস।

কথা শিল্পী শরৎচন্দ্রের লেখা
পাঠক হৃদয়ে আঁকেন রেখা,
মায়ের ভাষাতেই স্বপ্ন দেখা
এই ভাষাতেই বাস্তব শেখা ।

বিদ্যাসাগর রচিত"বর্ণপরিচয়"
বাংলা ভাষায় আনলো জয়,
বাংলা যে ভোরের সুর্যোদয়,
সে ভাষাতে আমার সন্ধ্যা হয়।

রূপসী বাংলার জীবনানন্দ
মুগ্ধ করে কাঁঠালি চাঁপা গন্ধ,
কবি জসীমউদ্দীনের পল্লী ছন্দ
বাঙালি মনে জাগায় আনন্দ।

মাঝি মাল্লার ভাটিয়ালি গানে
বাংলা ভাষাই সাদর প্রাণে,
বাউল সঙ্গীতের সুরের তানে
মধুর শ্রুতি আনলো কানে।

মনের যতো আহ্লাদ -আশা
মেঠায় খুদা মেটায় পিপাসা ।
কবি মাইকেলের ঐ 'বঙ্গভাষা',
বাংলা যে আমার মাতৃভাষা।

বাংলা আমার গভীর বিশ্বাস
এই ভাষাতে নিঃশ্বাস-প্রশ্বাস,
    বাংলা আমার সবুজ রয়
    বাংলাই আমার পরিচয়।

আমার মাতৃভাষা | দীপক রঞ্জন কর

কবির পরিচিতি:
দীপক রঞ্জন কর, জন্ম:-৩ রা জানুয়ারি ১৯৬৮ সাল
পিতা:-কানাই লাল কর ,মাতা:- সন্ধ্যা রানী কর, গ্রাম- ছিনাইহানি, জেলা-পশ্চিম ত্রিপুরা ,
শিক্ষা শুরু --সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আগরতলা, বিমানবন্দর।
যোগ্যতা:-বাণিজ্য বিভাগে স্নাতক ১৯৯০ সালে,সরকারি বিদ্যালয় শিক্ষকতা শুরু ১৯৯০ সালে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়