মায়ের ভাষা | ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"মায়ের ভাষা"
ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া
হাইলাকান্দি, আসাম, ভারত
মায়ের কোলে জন্ম মোদের
পিতা ছিলেন ঘরের গাছ,
পিতা মাতার আদর সোহাগ
শৈশব কালের কণ্ঠের নাচ।।
ছোট্ট ছিলাম যখন মোরা
নানান কথার হাসির বোল,
বিশ্ব মাঝে এই সমাজে
পিতা মাতার নাহি তোল।।
শিক্ষা পেলাম মায়ের কাছে
প্রথম দিনের মাতৃভাষ,
সেই দিন থেকে শুরু হলো
বাংলা ভাষার বীজটা চাষ।।
বাংলা ভাষার বর্ণ শুরু
অ,আ,ক,খ,প্রথম দিন,
শিক্ষক দিলেন মহাগুরু
ইস্কুলেতে বাজল বীণ।।
প্রাণের ভাষা বাংলা ভাষা
মধুর সুরে গাই যে গান,
বাঁশির সুরে সুর মিলিয়ে
সবাই মিলে দেই যে টান।।
সেই ভাষাতে আমরা তখন
বাংলা মাটির গানটা গাই,
বাংলা ভাষার ভাটিয়ালি
বিহুর গানে শান্তি পাই।।
কবির পরিচিতি:
কবি ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া এর জন্ম ০১ জানুয়ারি ১৯৯৬ সালে আসামের হাইলাকান্দি জেলার সামারিকোনার দক্ষিণে অবস্থিত একটি গ্রাম, এই গ্রামের নাম সুদর্শন পুর ২য় খণ্ড ( নোয়াগ্রাম নামে পরিচিত) আমার গ্রামের পরিচিতি নাম হলো (মদন) নামে সবাই চিনে । পিতা মৃত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ মাঝারভূইয়া ও মাতা হাফছা বেগম মাঝারভূইয়া।
২০১২ সালে N.T.Model High school kalacharra থেকে মেট্রিক পাস করেন তিনি।
তারপরে ২০১৪ সালে Higher secondary অর্থাৎ (H.S) পাস করে,বাড়ির অনুমতিতে লালা রুরেল কলেজে B.A. ভর্তি হন। কলেজে 4th Semester পর্যন্ত পড়াশোনা করে কিছু অসুবিধার কারণে কলেজের পড়া পুরো করতে পারেননি। ২০১৭ সাল থেকে কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন।
২০১৯ সাল থেকে ২০২২ ফেব্রুয়ারি পর্যন্ত কালাছড়া মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি, মাদ্রাসায(দারুল উলুম মহছিনিয়া ফুলবাড়ী মাদ্রাসা) । ছোট বেলা থেকে সাহিত্য চর্চায় মনোনিবেশ ছিলেন।
কবি ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া এর অনেক লেখা অনেক কাব্য সংকলনে প্রকাশিত হয়েছে। যে সকল কাব্য সংকলনে প্রকাশিত হয়েছে সেই গুলো হল:- (১) "দেশ বিদেশের কাব্য মালা " (২) " "নির্বাচিত বাংলা কবিতা " (৩) "কলমের আলো" (৪) "প্রবাসী বুলবুল", (৫) "মানবতার রামধনু" প্রকাশিত হয়।
৫ নভেম্বর ২০২৩ বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদে ড.ভূপেন হাজারিকা স্মৃতি সম্মাননায় সম্মানিত হোন,আরও অনেক কাব্য সংকলনে লেখা দেওয়া আছে।
অনেক সম্মাননা সনদ গ্রহণ করেন ।
এই পাঁচটি কাব্য সংকলনে লেখা স্থান পেয়েছে।
কবি ইয়াহইয়া আহমেদ মাঝারভূইয়া কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন