মাতৃভাষা বাংলা | রবিন রায়

অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......

"মাতৃভাষা বাংলা"
রবিন রায়
আমডাঙ্গা, উত্তর ২৪ পরগণা,,পশ্চিমবঙ্গ,ভারত 

শৈশবে যখন অবোধ আমি,
জানতাম না কোনোকিছু ;
মায়ের মুখে কিছু আনকোরা -
শব্দ শুনে হতাম কাচুমাচু। 
মায়ের মুখটি পানে চেয়ে রইতাম,
অদ্ভুত বিস্ময়ে খালি তা শুনতাম। 

ধরেছি স্মৃতিতে একে একে,
কিছুটা ঈশারায় আবৃত্তিতে ;
বাকিটা নিত্য ঘটনা সাপেক্ষে -
সম শব্দের পুনঃপুনরাবৃত্তিতে।
আয়ত্তে আসে ভাব প্রকাশের তরে,
উচ্ছ্বসি আমিও আধো আধো করে। 

ধ্বনিতে ধ্বনি মিলে 
পূর্ণ হয় শব্দ ;
অস্ফুট সে আওয়াজ শুনে 
মা হন আনন্দে স্তব্ধ! 
"এই তো আমার সোনা বলছে কথা,
সত্যি শুনে লাগছে কি যে প্রসন্নতা !"

দিন ক্রমে স্বর থলি -
পূর্ণ হলো যার প্রভাবে, 
সেই প্রথম শিক্ষিকা -
মা ছাড়া ভিন্ন নয় ভবে।
পরিব্যক্তে ব্যক্ত করতে বুকের আশা,
মা'ই শেখালেন পরম স্নেহতে ভাষা। 

মায়ের মুখে উচ্চারিত -
মধু বানী বুকে বেঁধেছে বাসা ;
আমি কথা বলি, স্বপ্ন দেখি-
যে ভাষাতে, তাই মাতৃভাষা।
বাংলায় কথা বলে সুখ পাই মেলা,
গর্ব এই, আমার মাতৃ ভাষা বাংলা। 

ভিন্ন ভাষা যদিও জানি-
বাংলায় দুঃখে বকি প্রলাপ,
আনন্দে অন্য ভাষা আসে না;
সেই ভাষাতেই সুখের বিলাপ। 
বাংলাতে গান গাই হয়ে আনমনা ;
বাংলা ভাষাতেই কাঁদি মরা কান্না। 

আমার সবেতেই বাংলা ভরা, 
বাংলায় লিখি কবিতা ;
মস্তিষ্ক বিকৃতেও ভুলবো না-
কভু বাংলায় বলতে কথা। 
আমার মাতৃভাষা ধরে না এই কন্ঠে ;
অন্য ভাষা তেমন লাগে না বৈকুন্ঠে। 

পণ করে বলছে কবি,
মাতৃভাষায় মা যে বাসেন ;
সে সিংহাসনে দেবো না-
ঠাঁই, নব্যরূপে যেই আসেন। 
পশ্চিম বাংলায় আমারই অবস্থিতি, 
বাংলা ভাষাতেই আমার পরিচিতি। 

মাতৃভাষা বাংলা | রবিন রায়

কবির পরিচিতি:
রবিন রায় ১৯৮৫ সালে জন্ম গ্রহন করে গাদামারা নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে এবং নিকুঞ্জনগর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা অর্জন করে ভগবতি স্মৃতি বিদ্যামন্দির হতে অষ্টম শ্রেণি উর্ত্তিন্ন করার পর আদহাটা হাইস্কুল (উঃ মাঃ) এ তার উচ্চ মাধ্যমিক পাশ করে (বিঞ্জান বিভাগ)।
তার পর হরিণ ঘাটা মহাবিদ্যালয় এ ভর্তি হয় কিন্তু পিতার মৃত্যুর কারনে আর এগোতে পারেনি। অর্থ উপার্জনে ব্যক্তিগত প্রশিক্ষণে রত হয়।
দীর্ঘদিন এভাবে চলার মাঝেই পরিচয় শিশু সাহিত্যে যোগাযোগ হয় এবং তার কবিতা প্রকাশিত হতে থাকে।
তার প্রথম কবিতা " রবির চাঁদ "। কবিতা ও গান তার সাহিত্যের প্রধান বিষয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়