আমি ইলিশ - মিহির সেন
কবিতা......
"আমি ইলিশ "
মিহির সেন
বেনেপাড়া,পূঃ বর্ধমান,পশ্চিমবঙ্গ, ভারত
ইলিশ নামে খ্যাত আমি
নোনা জলে থাকি,
মরণের পর বাজার ঘুরি
গায়ে বরফ মাখি।
বাবুরা সব ভিড় করে
দাম ওঠে হেঁকে,
দেশ ছেড়ে দিই পাড়ি
চাপি সখের ডেকে।
আমার নাকি ত্রিশ কাঁটা
দোষ নেইকো তাতে,
আহারেতে তৃপ্তি আনি
যখন পড়ি পাতে।
কলাপাতায় পাতুরি করে
কেউ খায় ভেজে,
জামাই যায় হাতে করে
বরের সাজে সেজে।
রপ্তানিতে অর্থ আনি
দেশের বাড়াই মান,
নোনা জলের রুপালি ফসল
ধীবর বন্ধুর প্রাণ।
ধনী জনের আড্ডাখানায়
আলোচনায় থাকি,
ভোজন রসিক অতৃপ্ত হয়
আমি দিলে ফাঁকি।
কবির পরিচিতি:
ছাত্রাবস্থা থেকেই লেখায় হাতে খড়ি। কবিতা ও গল্প লিখতে ভালো লাগে। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি চলে। বর্তমানে অনলাইন পত্রিকায় হাজার হাজার সম্মানে ভূষিত। কবি সম্মেলনেও বিশেষ সমাদৃত।
বর্তমানে ম্যারেজ রেজিস্ট্রার পদে কর্মরত। তাছাড়া একটি নার্সারি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাতে হয়। এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও থাকতে হয়।
গঙ্গার পশ্চিমকুল, বারাণসী সমতুল। এমনই এক পূণ্যভূমি সবুজ ঘেরা শান্তির নীড়ে বাস।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন