রক্তে রাঙা বাংলা ভাষা | উদয় নারায়ণ বাগ
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"রক্তে রাঙা বাংলা ভাষা"
উদয় নারায়ণ বাগ
চাকদহ, নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
বুকের রক্তে রঙিন হয়ে
পেলাম ভাষা ভাই,
প্রিয় ভাষার অম্ল সুবাস
ভুলতে পারি নাই।
শিরের উপর রাখি তারে
গায়ি জয়ের গান,
চলার পথের প্রতিপদে
তারই করি মান।
বাংলা আমার প্রাণের ভাষা
জ্ঞানে ভরা কূল,
বিশ্বের চূড়ে উড়ে দেখো
বাংলা মায়ের চুল।
ভাষার গাঙে খুঁজতে মধু
এসো সবাই যাই
অনেক মিঠা স্বাদ গো মধুর
পরানে সুখ পাই।
আকাশ বাতাস চন্দ্র তারায়
বাংলা ভাষার নাম,
হৃদয়-ভূমে প্রীতি দিয়ে
রাখি অবিরাম।
কবির পরিচিতি:
কবি সাহিত্যিক উদয় নারায়ণ বাগ ২৮ জুলাই ১৯৭৯ সালে বাঁকুড়া জেলার নোয়াডিহি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।
পিতা- ময়ূরকণ্ঠ বাগ, মাতা- শেফালী বাগ। ছোটোবেলা থেকেই তিনি ছড়া,কবিতা,গল্প প্রবন্ধ, লিখতেন তার বাবার সাহায্য নিয়ে,
উনার প্রথম একক কবিতার বই - "হিমের পরশ ",দ্বিতীয় একক কবিতার বই "" ছন্দের রামধনু ""।
এছাড়া উনার অনেক অনেক কবিতা, ছড়া, প্রবন্ধ নানান কাব্য গ্রন্থে প্রকাশিত হয়েছে। বর্তমানে "হিমের পরশ" বাংলা ছড়া গল্প কবিতার জগৎ - এর সম্পাদক। অধিকাংশ সময় তিনি সাহিত্যের সঙ্গে থাকেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন