ব্যাকুল হৃদয় - আলমগীর

কবিতা......

"ব্যাকুল হৃদয় "
আলমগীর
দুর্গাপুর,মালদা,পশ্চিমবঙ্গ,ভারত

থাকিতে চাহিনা আর
                 এ নগর জীবনে
 হয়তো আমি মরে যাব
               এই অসুস্থ শহরে ।
 এই কংক্রিটের বাঁধা পথ
              নিস্তেজ করে দেয় প্রাণ
 বিষাক্ত ধোঁয়ার বঙ্কিম যেন
              দেয় না আমাকে ত্রাণ ।
 প্রভাতের মলিন বাতাস
                 পায় না কভু এই পরাণে 
 বিষন্নতায় পূর্ণ করে
                  এ ব্যাকুল হৃদয়ে।
 ফিরে যেতে চাই আমি
                  সেই ভাটরা বিলের তীরে
তোমার সাথে থাকিতে চাই
                   সারাটি জীবন ধরে।
কলকল সুরের টানে
                  ফিরে যেতে চাই তোমার মরমে 
ব্যাকুল হৃদয় থাকিতে নাহি চায়
                     এই অসুস্থের শহরে।।

ব্যাকুল হৃদয় - আলমগীর

বড় গল্প: লাল নীল আলো (আগুন)
     দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি। 

কবির পরিচিত:
আমার জন্ম ২০/১২/২০০১। মধ্যবিত্ত পরিবারে। ২০১৮ সালে গোবিন্দ পাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং সেখান থেকেই ২০২০ তে উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ হয়। ২০২১সালে গাজর মহাবিদ্যালয় বাংলা স্নাতকে ভর্তি হয় ।বর্তমানে পড়াশোনার পাশাপাশি লেখালেখি করি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)

পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান