বনভোজন - মিহির সেন
কবিতা......
"বনভোজন"
মিহির সেন
চলো যাই বনভোজনে
দূরে কোথাও দূরে,
যেথায় ফোটে গোলাপ টগর
মিষ্টি পাখির সুরে।
সূর্য যেথায় উঁকি মারে
সবুজ পাতার ফাঁকে,
নদী যেথায় আদর করে
শ্যাওলা বুকে রাখে।
রাখাল বাজায় বাঁশির সুর
উদাস মাঠের পানে,
পাখি যেথায় করে খেলা
ওড়ে আপন মনে।
সেইখানেতে যাইগো সবে
খুশির ভেলা বেয়ে,
সময় কাটুক খেলাধূলায়
হাজারো গান গেয়ে।
কেউ করবে কুটনো কাটা
কেউ চাপাবে হাঁড়ি,
ব্যবস্থাপনায় থাকবে কেউ
কেউ চাকবে তরকারি।
মেনু থাকবে নানান রকম
টক ঝাল মিষ্টি,
ভোজন রসিক যাবে চেনা
যার সজাগ দৃষ্টি।
হৈ হুল্লোর সারাদিন
কাটবে মজা করে,
বনভোজনের স্মৃতিটুকু
শুধু থাকুক অন্তরে।
দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।
পড়ুন: https://pratilipi.page.link/

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন