ফিরে এসো সূর্যি মামা - আলমগীর

কবিতা......

"ফিরে এসো সূর্যি মামা"
আলমগীর 
          
সূর্যি মামা তুমি কি সত্যি
 চলে গিয়েছো পাঠে?
তোমার দেখা পাই না আমরা
গোটা গোটা দশ দিন থেকে।
হঠাৎ করে চলে গেলে তুমি
একবারও বললে না আমরা কে ;
তোমায় ছাড়া কষ্টে আছি
গভীর কুয়াশার ঘোরে।
তোমায় দেখতে না পেলে
বুঝতে পারিনা আমরা
কখন রাত, কখন দিন?
অবসর দিন কাটে
ঘরে বসে বসে,
কর্মহীন জীবন মোদের 
নাহি ভালো লাগে ।
তোমার দেখার আশায়
বারবার আকাশের দিকে তাকায়,
ভর দুপুরে তোমার খোঁজ 
নাহি আমরা পাই।
পানীয় ও আজ আমাদের সাথে
বন্ধুত্ব না করে 
ধরা দিচ্ছে শত্রুর বেশে ।
চলাফেরা করতে মোদের
কত কষ্ট করতে হয়
একবেলা না কাজ করলে
 হাড়ি বন্ধ হয়ে যায়।
সূর্যিমামা ফিরে এসো
আমাদের মাঝে,
তোমার গায়ের তাপ দিয়ে
সতেজ করে দাও আমাদের শরীরটাকে।

ফিরে এসো সূর্যি মামা - আলমগীর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়