গ্রাম আর শহর - আফরিনা সুলতানা ঈশিতা
কবিতা......
"গ্রাম আর শহর"
আফরিনা সুলতানা ঈশিতা
ইট, বালু আর কংক্রিটের
মিশ্রণে যাহা হয়,
পাকা বাড়ি, দালানকোঠা
লোকে তারে কয়।
ছন খনের চালা,বাঁশের বেড়ায়
যে দেয়ালটা হয়,
গ্রামের মানুষ ভালোবাইস্যা
বাড়ি তারে কয়।
শহর মানেই মেইল ফ্যাক্টরি
কলকারখানার কালো ধোয়া,
গ্রামের মাঠে লাউয়ের মাচা
সবুজ সজীবতার ছোয়া।
শহর মানেই যানযট
লোকালয়,কোলাহল,
গ্রামের পথে নিরবতা
পাখির কলরোল।
ইট পাথরের দালান টায়
বাতাস যাওয়া কষ্ট,
মাটির তৈরি ঘরটাতে
ঘুম হয় যথেষ্ট।
শহর জুড়ে শব্দ দূষণ
নর্দমার পঁচা গন্ধ,
গ্রামের পথের ধূলো মাটি
লাগেনাতো মন্দ।
শহর মানেই বিশাল কিছু
গ্রাম মানেই ক্ষ্যাত,
এই ধারনা দাওগো মুছে
তুমি কিছুই বুঝোনা ধ্যাত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন