পার ঘাটে - বিমল চন্দ্র পাল
কবিতা......
"পার ঘাটে"
বিমল চন্দ্র পাল
শশিলাঞ্ছিত পুলিনে বসে
হেরিতে ছিলাম হীরক জ্যোতি
কুলুকুলু বয়ে চলে সূরধুনি
ডিঙ্গি নৌকাটা চলে মন্হর গতি।
তীবরের ভাটিয়ালী সুর ভাসে
প্রতিধ্বনি ফিরে ফিরে আসে
ধুপধাপ ভেঙ্গে পরে নদী-পাড়
গৃহ হারা,জমি হারা মরে সন্ত্রাসে।
আয়েন্দা কালের কথা ভেবে
দহন কেতনে আঁখি ভরে জলে
শরাণহীন গৃহস্হ আশ্রয় খোঁজে
চন্দ্রাহতর মত ছোটে স্হলে স্হলে।
খেয়া পারাপার ঘাটে কুঁড়ে ঘরে
শিরিন সুরে গান ধরেছে বাউলে
কে এলো, বা কে গেল এপার ওপারে
মনে রাখে নাতো, সব যায় ভুলে।
সপ্তপর্ণী বৃক্ষ তলে খদ্যোতের মেলা
পাশে হরশেখরার অনুব্রত গতি
দুজন আজুরদার অতীব বরাক
আর পাড়ে যাবে বলে স্হির করা মতি।
দূরে কাগজ কলের মহানর্দমা দিয়ে
দূষিত জল বেগে নদীতে নামে
হরশেখরার দেহ করে মহা কলুষিত
আত্মঘাতী প্রচেষ্টা কভু নাহি থামে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন