পদ্মা নদীর তীরে - অধীর কুমার রায়
কবিতা......
"পদ্মা নদীর তীরে"
অধীর কুমার রায়
পদ্মা নদীর তীরে,
ছোট ছোট চালা ঘর পটে আঁকা ছবি।
এখানে এখনো বাস করে
কুবের, মালা, রাসু, গনেশ, শশী।
দারিদ্র্যের চাদর গায়ে দিয়ে
এখনো এরা চাঁদের বুড়ির
চরকা কাটা দেখে।
জ্যোৎস্না এসে পড়ে উঠোনে।
ময়না দ্বীপের চাষের স্বপ্নে
বিভোর হয় রাতে।
গল্পের আসর বসে রূপকথার দেশে।
পদ্মা নদী বয়ে যায়…
ঢেউয়ের তালে তালে কপিলার হৃদয়ে
প্রেমের ঢেউ ওঠে।
ঘর বাঁধে কপিলা,
মন পড়ে রয় কুবের মাঝির সিন্ধুকে।
বর্ষা আসে ফনা তোলে পদ্মা,
হিংসার ঢেউ আছড়ে পড়ে তীরে।
জয়ী হয় হোসেন মিঞা
পাড় ভাঙে, কপাল পোড়ে মালার।
ওরা আবার নতুন স্বপ্নে
ঘর বাঁধে পদ্মার তীরে।
নতুন চালা ঘরে ঝিঙে ফুল ফোটে।
পদ্মাকে ভালোবেসে সুখ-দুঃখের
ভাঙা গড়ার খেলা চলতে থাকে
ঘড়ির কাঁটার পায়ে পায়ে।
দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।
পড়ুন: https://pratilipi.page.link/

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন