রাধা করিল মান - দীপক রঞ্জন কর
কবিতা......
"রাধা করিল মান"
দীপক রঞ্জন কর
রাধা করেছে মান
কৃষ্ণ মনা প্রাণ
শুনে বাঁশির তান
মনে কৃষ্ণ কৃষ্ণ গান।
কৃষ্ণ প্রেমে কাটলো কান
শ্রী রাধার জাত মান
সখার চরণে নিতে স্থান
রাধা করেছে মান।
বন্ধু বসে নদীর তীরে
বাজাক্ বাঁশি মধুর সুরে
শুনবো না তার গান
রাধা করেছে মান।
কালার বাঁশি মিষ্টি হাসি,
কেড়েছে হৃদয় প্রাণ
সম্মুখে তার যাব না আজ
মেরেছে হৃদয়বান।
কথা দিয়ে ছলনা ছলে
লুকিয়ে কোন আড়ালে
আমার বন্ধু কালাচাঁন
রাধা করেছে মান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন