কবির কল্পনা - রবীন্দ্রনাথ দাস
কবিতা......
"কবির কল্পনা"
রবীন্দ্রনাথ দাস
কি ভাবনা নিয়ে তুমি বাতায়নে বসে রও
আসিলে না তুমি মোর কাছে নামি
শুধু চেয়ে, কি যে কথা কও
জানিলো শুধু তব অন্তর্যামী।
দুপুর গিয়া সূর্য যাইতেছে পাটে
পাখিরা শেষ ডানা মেলিয়া ফিরিতেছে নীড়ে,
দিশাহীন ভাবে ঘুরিতেছি পথের বাঁটে বাঁটে
ম্লান হলো এই বেলা আবারও আঁধারের ভিড়ে।
পুবে রক্তিম আভায় জাগিবে পুনরায় রবি
গত পাটের অধ্যায় নিজ সাথে লয়ে,
নব রূপে, নব ভাবে রচিয়া দিবে কাব্য ভরি
কালে কালে আগের সে রূপ যাবে না ক্ষয়ে।
এক একটি রূপ থাকিবে যে চিত্তের স্তরে
কবির কবিতায় জাগিবে ভাবের স্তর বেয়ে,
অসীম তরঙ্গ মাঝ হতে স্মৃতির পাতা ধরে
জাগিবে বাতায়নে বসে আজও সেই মেয়ে।
ছাড়ি ক্ষুদ্র সংস্কার তব
এসো নামি, এসো মোর কাছে।
পাশাপাশি বসে শুনি কথা নব
হারালে প্রতিদিন, রহিবে নাকি পাছে?
বড় গল্প: লাল নীল আলো (আগুন)
"দিশা রুম থেকে বেরোতে যাচ্ছে, তখনই দিশার রুমের দরজায় কেউ ঠকঠক করল। দিশা দরজার ঠকঠক শব্দ শুনেই অনেক খুশি হয়ে গেল। ভাবল হয়তো অভিজিৎ এসেছে। অস্থিরতার সাথে তাড়াতাড়ি রুমের দরজাটা খুললো। কিন্তু দরজা খুলেই দিশার মুখের হাসিটা চলে গেল, দেখল অভিজিৎ আসেনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক মোটাসোটা অদ্ভুত সাজগোজ করা এক মহিলা...
কি হলো এতো তারপরে......?
পড়ুন: https://pratilipi.page.link/
কবি পরিচিতি:
রবীন্দ্রনাথ দাস কোলকাতায় জন্মগ্রহণ করেন।কবি শৈশব এবং কৈশোর বেড়ে উঠে কোলকাতায়।কোলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষা লাভ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ।
একক কাব্যগ্রন্থ "অঞ্জলি " কোলকাতা বইমেলা ২০২৩ প্রকাশিত হবার পর যৌথ কাব্যগ্রন্থ "দুই বাংলার কাব্যমালা" বাংলাদেশ গ্রন্থমেলায় , আত্মপ্রকাশ করে। এছাড়াও কাব্যগ্রন্থ 'হৃদয়ের কথা' পুজোর সময় প্রকাশিত হয়।
তাঁর কিছু প্রবন্ধ, ছোট গল্প এবং অনেক কবিতা সন্মানিত করেছেন বিভিন্ন পত্র পত্রিকায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন