আমি শুধু ভাবি - রবিন রায়
কবিতা......
"আমি শুধু ভাবি"
রবিন রায়
চরিত্র হীনা,বেহায়ারা -
আজ করে তারা,
সম্মানের দাবী;
আমি শুধু ভাবী !
অর্থ সর্বস্ব সুপ্ত বাসনা,
প্রকাশ্য রতি কামনা ;
প্রতিনিয়ত খায় খাবী,
আমি শুধু ভাবি !
বাক্য তাদের সাজানো অতি,
প্রমানে বড় সতী ;
দাগ ঢাকতে দাগী,
আমি শুধু ভাবি !
ছলনাময়ী রা ধরে ছল,
দু ফোটা ফেলে জল;
জয়ীতে সমাজের হৃদি,
আমি শুধু ভাবি !
এরা দেবে তো না কিছু,
ছোটে পাবার পিছু ;
চোখে সদা স্বপ্নভরা ছবি,
আমি শুধু ভাবি !
অবুঝ, অবলা সেজে রবে,
সুযোগ বুঝে ঠকাবে ;
এরা সন্ধানী স্বভাবি,
আমি শুধু ভাবি !
হৃদয় নামক বস্তুর অস্তিত্ব,
থাকে কি আদৌ স্বত্ব ;
তবে কি জীবন্ত সমাধি,
আমি শুধু ভাবি !
এদের নেই আত্মার তুষ্টি,
না, ন্যায় নীতির দৃষ্টি ?
অপ্রাপ্তিতে কেবল ক্রোধি,
আমি শুধু ভাবি !
শীলমোহরে খাতা কলমে লেখা,
সংবিধানের হয় ঠেকা ;
মানুষের নয়, অন্তর ত্যাগী,
আমি শুধু ভাবি !
কেন যে চেঁচিয়ে মরে অবান্তর,
বিবেক জাগায় অন্তর ;
সেখানেই হয় সদা বিবাগী,
আমি শুধু ভাবি !
সৎ কর্মে অর্জিত স্বীয় মান,
তার নামই সম্মান ;
বল প্রয়োগে কি পাবি ?
আমি শুধু ভাবি !
স্থান চাই উচ্চে, কর্ম নিকৃষ্টা,
আর কত হবি ভ্রষ্টা?
জানি, ঠিক আঙুল তুলবি,
আমি শুধু ভাবি !
সমালোচনা যদি করতেই হয়,
পূর্বে পর্যালোচনা স্বীয়;
কত দোষারোপ করবি?
আমি শুধু ভাবি !
এবার কি মোর বিরুদ্ধে সামিল,
নামাবি ধিক্কার মিছিল ;
বলি কবে আর শোধরাবি?
আমি শুধু ভাবি !
আছে কত তালি দেওয়া দর্শক,
নেই কোনো পথ প্রদর্শক;
উসকে হারায় সে মতলবি,
আমি শুধু ভাবি !
জাগরন চাই, অন্তরাত্মার জাগরন,
করো দৃঢ়চেতা চরিত্র গঠন ;
ফেলে বিবেকের দর্পণে ছবি,
এই, আমি শুধু ভাবি !
বড় গল্প: লাল নীল আলো (আগুন)
পরের দিন অভিজিৎ আর দিশা গেছে একটা মন্দিরে বিয়ে করতে। দিশার খুবই খারাপ লাগছে এভাবে বিয়ে করতে, ওর মন কিছুতেই মানছে না। কিন্তু কিছু করার নেই কারণ অভিজিৎকে ছাড়াও ও থাকতে পারবে না...
পড়ুন: https://pratilipi.page.link/

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন