অভিব্যক্তি - দেবব্রত মাজী

কবিতা......

"অভিব্যক্তি"
দেবব্রত মাজী
আদ্যাপীঠের পরী রঞ্জনা নাম তার,
বইলে হিন্দি অধিকারীর গুরু ভার।
উঠলো অবসরের প্রাক্কালে বেদনাসুর,
তখনও কণ্ঠে ছিল সুবচন সুমধুর।
শব্দ তরঙ্গে সাজালে কাব্য দূরভাষিণী,
মালা গেঁথে হয়ে উঠলো সঞ্চারিণী।
অক্ষর সোপানের ফসল অক্ষর সৌরভ,
এনে দিল সাহিত্যের অমূল্য গৌরভ।
সাজালে তুমি 'আত্মিকা' পঞ্চবান দিয়ে,
আরো সুদৃঢ় করলে হাইকু সাথে নিয়ে।
নিত্য পথে ভিড়ের মধ্যে কত চেনা,
নতুন মুখ পেলেও বলতে না অচেনা!
'উদয়' এনেছিলে নিজের মত সাজিয়ে,
আদর যত্ন করে রাখলে তাকে গুছিয়ে।
কাগজ কলম নিয়ে করলে কত খেলা,
ভাসালে নিজেকে জীবন তরীর ভেলা।

অভিব্যক্তি - দেবব্রত মাজী

লাল নীল আলো

দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি। তারপর পরে কি হলো.....?

রিভিউ: ⭐⭐⭐⭐⭐4.9(19)

এখনই পড়ুন: https://pratilipi.page.link

মন্তব্যসমূহ

  1. আমি ধন্য ও আপ্লুত। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রিয় পরিচয় পরিবারের পরিচালন মন্ডলীদের আমার কবিতাটি নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত করে আমায় সন্মানিত করার জন্য। পরিচয় পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়