ভোরের পাখি - বাপী নাগ

কবিতা......

"ভোরের পাখি"
বাপী নাগ

ভোরবেলাতে গাছের ডালে
ডাকে পাখি কিচিমিচি।
সকালে যখন হয় একসাথে
করে তারা চেঁচামেচি।

মধুর সুরে ডাকে যে তারা
বলছে হেসে হেসে।
ঐ আকাশে উড়ে বেড়াবে
থাকবে মিলেমিশে।

খেয়াল খুশিতে উড়ে বেড়ায়
গান গায় খুশিতে।
সন্ধ্যে হতে ঘরে ফিরে আসে 
তারা যে একসাথে।

ঐ গাছের ডালে ফিরে আসা
বাসা তাদের ডালে।
ভোর হতে তাদের জেগে ওঠা
গান গায় সকালে।

তাদের ডাকে যে ঘুম ভাঙ্গে
আছে কতো পাখি।
দেখতে তাদের কতো ভালো 
সুন্দর দুটি আঁখি।

ডেকে চলে ভোরের পাখি
নানা সুরে কথা বলে।
ডানা মেলে উড়ছে পাখি
বসবে গাছের ডালে।

উড়ে যায় পাখি দূর আকাশে 
তার দুটি ডানা মেলে।
নরম হয়ে গাছের ডালে বসে
মনের খুশিতে দোলে।

বড় গল্প: লাল নীল আলো (আগুন)

     দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি। 
ভোরের পাখি - বাপী নাগ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়