খাঁচা - প্রবীর রায় চৌধুরীর
কবিতা......
"খাঁচা"
প্রবীর রায় চৌধুরীর
কি খাঁচার বাঁধলে মোরে, পারি না যেতে উড়ে
অবাধ্য মন, যায় না ভুলে, স্মৃতি গুলো মনে পড়ে
ঋতু ছিল বসন্ত রাজ, ফুটে ছিল ফুল বাগিচা ভরে
মৌমাছিরা আঁকড়ে ফুলে, পাখিরা ফিরছিল নীড়ে
অপেক্ষার বাঁধন মেনে, বসেছিলাম বাগিচা মাঝে
চেয়ে ছিলাম পথ পানে, পছন্দের তোমার সাঁঝে।
উৎসূক মন, সন্ধ্যা নেমে আসে, তখনই পায়েল বাজে
উৎফুল্ল হৃদয়ে এসে, দাঁড়িয়ে পাশে, তিলকত্তমা সাঁজে।
খুনসুটিতে ভরিয়ে দিলে, কথায় মালা গেঁথে
চক্ষুদ্বয় চেয়েছিল, তোমার কাজলা ভরা চোখে
ঋতুগুলি সব কাটছিল বেশ, একই সূত্রে জীবন গাঁথা
কি এমন ঘটল শেষে,পেলাম না আর তোমার দেখা
?
রাখলে না পণ, তোমার বচন,থাকবো পাশে, জীবন শেষে
অজানা আজও আমার, অজান্তে গেলে চলে, ভিন্ন দেশে
কি খাঁচার বাঁধলে মোরে,স্মৃতি গুলো সব মনে পড়ে
অবাধ্য মন ,যায় না ভুলে, এ খাঁচা ভাঙ্গবো আমি
কেমন করে?
দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।
পড়ুন: https://pratilipi.page.link/

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন