সব একটু আলাদা হোক - মানস দেব

কবিতা......

"সব একটু আলাদা হোক"
মানস দেব
 
তোমরা ভাবছো বছর শেষে
 বাধাধরা দুঃখ- বেদনা , পাওয়া - না পাওয়ার গল্প শোনাবো
 তা , নয়।
 আমি শোনাতে চাই নতুন কিছু ।

 গত বছর কে - কি পেল জানিনা ।
 জানি শুধু ,
 যথাসময়ে আসেনি গ্রীষ্ম - বর্ষা - শীত।
 যারা এসেছিল তারাও বেশ পরে।
 মানুষের কি ক্ষতি , কি লাভ হয়েছে তা সকলের জানা ।

 সূর্য মামা যে প্রখর তেজ দেখিয়েছিল
 ভাবলে আজও গা শিউরে ওঠে ।

 গরম যেমন ছিল তেমনি ছিল ভোটের উত্তাপ !
 কোথাও ভোট লুট , কোথাও ব্যালট বাক্স ভাঙ্গার পালা।
 কোথাও গণহত্যা লীলা !

কোথাও হাজারো দিন
রাস্তায় বসে যোগ্য চাকরি প্রার্থী !

 মুখ বুঝে সহ্য করাটা
 মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে !

 নতুন বছরটা যেন আর এমন না হয় ।
 সবকিছু নিয়মের আবর্তে আবর্তিত হোক ।
 বন্ধ হোক মানুষের রক্তের হোলি খেলা ।

 এমন একটা সকাল আসুক যেখানে সকলে একত্রে বসে
 ভালোবাসার গল্প বলতে পারি।
 প্রাণ ভরে বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস নিতে পারি ।

নীরোগ থাকুক পৃথিবী ।

সব একটু আলাদা হোক - মানস দেব



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়