শারদীয়া,১৪৩০ | শান্তনু ঘোষ
শারদীয়া,১৪৩০
শান্তনু ঘোষ
দুয়ারে আজ এসেছে কী কেউ!
বাতাসে হাসে গাছের সবুজ পাতা
নীলাকাশে শুভ্র মেঘের খেলা
শিউলি সুবাস কাশের টানে
বুকে লাগে হাজার ঢেউ
আগমনী দু'চোখে আঁকে স্বপ্ন।
শিশির ভেজা ঘাসের বুকে
পড়েছে দু'পায়ের চিহ্ন
ধানের শীষে রঙ লেগেছে
একরাশ আনন্দে হৃদয় নাচে
ঢাকের তালে।
ভুলে যা যত হিংসা বিবাদ
ওরে ও সাজা বরণডালা
গলায় পড়া অপরাজিতা
অষ্টমীতে একশো আট নীল পদ্ম
পঞ্চ প্রদীপে সন্ধ্যা আরতি
এক সুরে বাজুক মঙ্গল শঙ্খ ।
মা এসেছেন আমাদের ঘরে
বাঙালি আত্মহারা
ধরিত্রী হয় স্বর্গ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন