পুজো | জীবন সরখেল
পুজো
জীবন সরখেল
বছরভর সব থাকি মাগো
তোমারই পথ চেয়ে
খুশির সীমা থাকে না তাই
তোমায় কাছে পেয়ে।
তোমার মতো প্রিয়জন আর
মোদের কে আর আছে
দুঃখ কষ্ট সব ভুলে যাই
তোমায় পেয়ে কাছে।
অন্নকষ্ট আছে যাদের
তাদের তুমি দেখো
দুবেলা দুমুঠো ভাতে
সবকে সুখে রেখো।
ঝগড়া ঝাটি অশান্তিতে
অকারণ না জড়াই
সবাই থাকি মিলে মিশে
পৃথিবীতে এক ঠাঁই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন