আমাদের ক্লাবের পূজো | নিতাই শর্মা

আমাদের ক্লাবের পূজো

নিতাই  শর্মা

দুষ্টের দমন আর শিষ্টের পালনে,
 ঈশ্বরের আবির্ভাব নিখিল ভুবনে।
অশুভ শক্তির বিনাশের তরে,


ঈশ্বর শুভ শক্তিকে জাগ্রত করে।
 
একদা  মহিষাসুরের অত্যাচারে,
স্বর্গ মর্ত্য পাতাল কাঁপে থরে থরে।
স্বর্গের দেবতারা পলায়ণ করে,
 আসেন  ত্রি দেবতার দরবারে।

দুর্দন্ড প্রতাপ  মহিষাসুর বধিবারে,
দেবগন মা দুর্গাকে সৃষ্টি করে।
নানা অস্ত্রে সজ্জিত করে মাতারে,
মহারণে মহিষাসুরকে বধ করে।

সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের মহারণ,
দশমীর শুভদিনে করেন অসুর নিধন।
অশুভ শক্তির বিনাশ দশমী দিনে,
বিশ্বব্যাপী জনগনে শুভ বিজয়া মানে।

আমাদের ক্লাবের পূজো | নিতাই  শর্মা


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়