নীরব শারদীয়া | কাজল মৈত্র

নীরব শারদীয়া

কাজল মৈত্র

বাঁধের জলে ডুবে যায় পা
বোধনেই যেন বিসর্জন নামে
সর্বনাশা জলে ভেসে যায় নৈবেদ্যর থালা
রাত জাগা ফুল বাসি হয়ে ঝরে
উৎসব আজ বিষাদ যেন
একাকী দূর্গা হতাশ অসুর
ম্লান হয়ে যায় গোধূলি
কাশফুল ভেসে যায় প্রান্তের জলে
হারিয়ে যায় উৎসব ঘোলাটে জলে
ফাঁকা প্যান্ডেল কিনারায় সংসার
মাঝ দরিয়ার ঢেউ আঘাত হানে
ভাঁজ করা দূর্বাদল ঘুমন্ত একপাশে
আকাশের চাঁদ মিটিমিটি বলে
এবারের পূজো বিসর্জনেই শুরু হয়ে যাক।
নীরব শারদীয়া | কাজল মৈত্র




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়