দুর্গা পাঁচালি | গৌতম সমাজদার
দুর্গা পাঁচালি
গৌতম সমাজদার
পাশের বাড়ীর দূর্গা-
সূর্য্য ওঠার আগে,
ভাড়াবাড়ীর কলতলায়,
এঁটো বাসনের সাথে।
আজন্ম বিধবা ই দেখেছি,
সারা শরীরে অপুষ্টির ছোঁয়া ।
হয়তো কোনো এক সময়ে গতর ছিল!
পাড়ার জেঠিমা - কাকিমা রা বলে-
নাহলে, গতর খেকো হবে কি করে?
কেন অসময়ে হারালো সিঁদুর ?
ঐ বয়সেই বিইয়ে ফেলেছিল
চার- চারটে সন্তান !!
স্নান সেরে তাদের গেলানোর কাজ।
পাশের বাড়ীর দূর্গা-
এরপর বহুতলের বাঁধা কাজের মাসী!
অপুষ্টির শরীরেও বাবু দের চোখ-
দু-চার বার নার্সিংহোম , ঘর।
নষ্ট মেয়ে দূর্গা- তকমা তার ই গায়ে!
তবুও বাঁচতে হয় দূর্গা দের,
সন্তানের জন্য- বাঁচানোর তাগিদে।
কত প্রকল্প , স্বনির্ভরতার নামাবলী
প্রচারের ফানুষ- ফাটার আওয়াজ
পৌছোয় না দূর্গা দের কানে।
গায়ে জোটেনা নতুন জামা,
সারা বছর চলে লজ্জা নিবারণের লড়াই।
পৌরাণিক দূর্গারা একাই পারতো

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন