দুর্গা জয়া উমা | শুভব্রত বন্দ্যোপাধ্যায়

দুর্গা জয়া উমা

শুভব্রত বন্দ্যোপাধ্যায় 

শিবের পত্নী দুর্গা মাতা রূপ যে নানা তাহার 
হলেন তিনি জগৎ মাতা সুখের তিনি বাহার।
সবার ভাগ্যে তাঁর আশীষে জোটে পেটের আহার
ভক্তি শ্রদ্ধা রাখলে পরে করুণা রয় যাহার।
দুর্গা উমা জয়া গৌরী নানা নামে ডাকে
মা বলে যে আমরা ডাকি বিপদকালে তাকে।
রাজার কন্যা দেবী হয়ে হলেন শিবের সাথী
আগমনে মর্ত ধামে আমরা সবাই মাতি।
অসুর বধে দেবী হলেন দশভুজা মাতা
বিপদকালে তিনি ধরেন সুরক্ষার সেই ছাতা।
দয়া জ্ঞানে সমৃদ্ধ হই আমরা মায়ের কাছে
জীবন জুড়ে তাঁহার উপর সেই ভরসা আছে।
রামায়ণের অযোদ্ধ্যা রাজ করলে পূজা যখন
কমল আঁখি দেবেন তাঁকে স্থির করেন তখন।
মায়ের আশীষ পেয়ে তিনি রাবণ পরে মারা
আগমনি গানে ভুবন মেতে ওঠে সারা।
সুভাষ বসু জগদ্ধাত্রী পূজা করেন তিনি
মায়ের উপর ভরসা একটু রেখেছিলেন যিনি।
গৌরী হয়ে সবার মাঝে বিরাজ যে মা করেন
লক্ষ্মী হয়ে করুণা তাঁর ভুবন মাঝে ধরেন।

দুর্গা জয়া উমা | শুভব্রত বন্দ্যোপাধ্যায়


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়