দুগ্গার শপথ | মানস দেব

দুগ্গার শপথ 

মানস দেব 

 দুগ্গা আসবেন বাপের বাড়ি
 ফেসিয়াল করছেন মুখে
 রাস্তা - ঘাটের অসুর গুলোর
 ত্রিশূল হানবেন বুকে ।

 লক্ষ্মী - সরস্বতী যায় না স্কুলে
 পূজোর আনন্দে মেতে
 কার্তিক -গনেশ ছোটে হেথাহোথা
 লক্ষ্মী দর্শন পেতে ।

 ভোলে বাবার ভীষণ দুঃখ
 বয়স হয়েছে মেলা
 তরতাজা অসুরেরা ডন মারছে
 খেলতে ফাইনাল খেলা।

 উড়ন চণ্ডীতলার মাঠের দুগ্গা
 ত্রিশূল হাতে চাতালে
 ম্যান -অফ - দ্যা ম্যাচ হবে এবারও
 অসুর যাবে পাতালে।

দুগ্গার শপথ | মানস দেব


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়