দেবী দুর্গা | অভিজিৎ দত্ত

দেবী দুর্গা

অভিজিৎ দত্ত 

পুরাকালে দেবী দুর্গা রণরঙ্গিনী রূপে
অসুরকে করেছে বধ 
অথচ আমাদের জ‍্যান্ত দুর্গা আজ 
অসুরদের হাতে ক্ষত বিক্ষত হয়ে হচ্ছে শব।
  
জ‍্যান্ত দুর্গারা চিরকাল 
দিয়ে যায় শ্রম 
তাদের কথা সমাজে 
ভাবে কয়জন?
জ‍্যান্ত দুর্গার থেকে মুখ ফিরিয়ে
মাটির দুর্গাকে যারা পূজো করে
তাদের উপর সত‍্যিই কী
মা দুর্গা কৃপা করে ?

তাই মা দুর্গার রূপ ধরে
যে মেয়েরা আছে 
আমাদের ঘরে ঘরে 
তাদের নাও যত্ন ভালো করে।
পূরণ করো তাদের স্বপ্ন 
দেখবে সুযোগ পেলেই
ঐ মেয়েরাও যেমন দুর্গা হতে পারে
অসুরদেরও তেমন জব্দ করতে পারে।

দেবী দুর্গা | অভিজিৎ দত্ত


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়