বেদনার সুর | বাপি নাগ

বেদনার সুর

বাপি নাগ

ঢাকের কাঠির এই মিষ্টি দেশ
নুতন আশায় বাঁধি বুক। 
দুর্গাপূজা যে এবার হলো শেষ 
সবার ইচ্ছে পূরণ হোক।

পূজোর শেষ আজ চারিপাশে 
ভাসান হবে যে ফাটাফাটি। 
মা বলে,এবার বাড়ি ফিরে চলি
বিজয়া হবে যে জমজমাটি।

ঢাকের মিষ্টি আওয়াজ ছিল 
পুজোর ক-দিন সারাক্ষণ। 
বিদায়ের শেষ বেলায় মনে হয় 
মা যেন থাকে কিছুক্ষণ।

আজ যে মন্ডপে সিঁদুর খেলায় 
মাটি লালে রাঙিয়ে যান। 
আসছে বছর আবার পুজো হবে 
সবাই তোমায় দেখতে পারে।

পূজোয় সবাই কে ভালবাসা 
বেদনার মুরে দুরে থাক। 
জীবনে ভালো মনে কিছু আশা 
সুখের স্মৃতি ফিরে পাক।

বেদনার সুর | বাপি  নাগ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়