অসুরসংহারিনী | হীরামন রায
অসুরসংহারিনী
হীরামন রায়
"সিংহের পিঠে চেপে রনংদেহি রূপে
দশ হাতে দশ অস্ত্র নিয়ে মা।
মোষের পেটটি ফেঁড়ে অসুর আসে তেড়ে
বাজে দুন্দুভি শুরু যুদ্ধের দামামা।।
কাঁপে ধরা থরথর ভয়ে সব জড়সড়
এ প্রলয়ে নেই কারো নিস্তার।
স্বর্গ মর্ত্য পাতাল এই বুঝি যায় রসাতল
দেবতা নরে স্তব করে ইষ্টদেবতার।।
নীল আকাশের কোলে যুদ্ধ নিনাদ ভুলে
এই রণে কে উড়াবে বিজয় তোরণ।
শঙ্খ ঘন্টা উলূধ্বনী ঢাকের বলে জয়ধ্বনী
আজ বাদে কাল মায়ের হবে বোধন।।
লম্ফঝম্ফ নাই কূলাকূল হঠাৎ মা বাগিয়ে ত্রিশুল
দিল অসুরের বুকটা ফেঁড়ে।
জয়ের উল্লাসে মাতে পুষ্প বৃষ্টির সাথে সাথে
বিজয় ডঙ্কা বাজে ত্রিভুবন জুড়ে।।
মর্তে কাশের মেলা পঙ্কে শতদলের খেলা
শিউলি ঝরে রাশি রাশি ভোরে।
মায়ের চরণের তরে বিকশিত বিশ্ব জুড়ে
শরৎ শুভ্র ঐ মেঘের করিডোরে।।
দুর্গা দূর্গতিনাশিনী তুমি মোর মাতা জননী
শারদীয়া তুমি অসুরসংহারিনী।
তোমার আগমনে পিতৃপক্ষের অবসানে
চণ্ডীমন্ডপে বাজে তোমার জয়ধ্বনী।।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন