অনুগল্প | ভয় |অপু দেবনাথ |
গল্প......
"ভয়"
অপু দেবনাথ
মধ্যকুল,কেশবপুর,যশোর,বাংলাদেশ
দু ই দিন যাবৎ মেসে রান্না বন্ধ রয়েছে। আজ দ্বিতীয় দিন। আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই যা দিয়ে নাস্তা-পানি করব। খুব জোর করেই খাটে শুয়ে আছি। কারণ- উঠলেই তো খিদে লাগবে কিছু না কিছু খেতেই হবে। সুয়ে ও ঘুম আসছে না। বাংলায় একটা প্রবাদ আছে- "পেটে খেলে পিঠে সয়" সারংশ এমন খিদে পেটে ঘুম আসতে চাইনা। ঘুমের ঝুলে হোক বা জেগে থেকেই হোক, দুপুর ২:৩০ থেকে ৩:০০ টা নাগাদ। আমি ভগবানকে ডেকে বলছি, ভগবান দুপুরে তো কিছু খাওয়া হয়নি। রাতে অন্তত একটু প্রাসাদের ব্যবস্থা করেদিস। না দিলেও ক্ষতি নেই- তুই তো আমাকে চিনিস 'খাবার না পেলে আজ তোর একদিন কি আমার একদিন' এসব কিছু বলতে বলতে ঘুমিয়ে পরেছিলাম।
ঘুম থেকে উঠতে সৈকত ডাকছে- চলেন খেয়ে আসি। বললাম টাকা নেই। বলে আমি টাকা দিব চলেন আপনি। একে-তো পেটে খিদে বেশি আপত্তি না করে চললাম তার সাথে। রাজপ্রিয়া হোটেল থেকে দুইজন দুপুরের খাবার গ্রহণ করলাম। খাবারের বিল ১৮০ টাকা নিল। খাবার হিসেবে শুধু ডাল, ভাত, ভাজি আর ভর্তা দিয়েই ১৮০ টাকা নিয়ে নিল। যাই হোক, এতো টাকা আমি দিলে এতক্ষণে আমার দুবার হাড ফেল হয়ে যেত। যাই হোক টাকা তো আমার দেওয়া লাগছে না।
খাওয়া শেষে বাসায় এসে বিশ্রাম নিলাম। সন্ধ্যায় বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। যথারীতি রাত হতে চলল। ম্যাসে এসে দেখলাম এক দাদা রান্না করছেন। আলু, ডিম আর ভাত খেয়েই ঘুমাতে গেলাম। রাত প্রায় ১১টা বাজে। বিছানায় শুয়ে, এমন সময় পাশের ঘরের এক ভাই ডেকে বলছে দাদা খিচুড়ি খেতে আসেন। বললাম কই পেয়েছ। পূজা মন্ডবে গিয়েছিলাম, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। খিচুড়ি ভালো হয়েছে আমাকে আর একটু দিবেন কিন্তু। আমরা দুইজন ভাগ করেই খিচুড়ি খেয়ে শুয়ে পরলাম।
দুপুরে যেখানে কিছুই খাওয়ার ছিল না, সেখানে তিন বার এর উপর খেতে পারলাম। হয়তো ভগবানের কৃপা অথবা আমাকে ভয় পেয়েছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছিলাম।
আজ সকালে ঘুম থেকে উঠতে শুনতে পেলাম মামা (একসাথে ভারা থাকি এক বাসায়) ডাকছে। সচারাচর কাজের জন্য ডাকেন, একটু বিরক্তিকর ভাবে বললাম আসছি। মামার ঘরে গিয়ে দেখি, রুটি আর মাংস নিয়ে বসে আছেন। বললেন ফ্রেস হয়ে এসো মামা। আমরা একসাথে নাস্তা করব। আমাকে কিছু বলতে দেখে বলল, কোন প্রশ্ন নয় ফ্রেশ হয়ে এসো। তারাতাড়ি ফ্রেশ হয়ে মামা-আমি একসাথে রুটি, মাংস খেলাম। খাওয়া শেষে বাসায় এসে ঘটনাটি লিখতে লিখতে, কেউ ডাক দিলেন....
"এই পায়েস টুকু খাও। গতকাল রাতে রেধেছিলাম"
● লেখক পরিচিতি:
অপু দেবনাথ বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে ২৫ শে মে ২০০২ সালে জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকে লেখালেখি করলেও সাপ্তাহিক "পল্লিকথা" পত্রিকায় লেখা প্রকাশের মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রতিনিয়ত কিছু না কিছু লিখে চলেছেন তিনি। কবিতা লেখার পাশাপাশি সম্প্রতি ছোট গল্প লেখার চেষ্টা করছেন।
● আরো গল্প পড়ুন- গল্প | শ্মশানে ভাগ্নে | রবীন্দ্রনাথ দাস

দারুণ লাগল
উত্তরমুছুন