কবিতা | কাব্যিক আর্তনাদ | সাহিত্যিকা অপরাজিতা
কবিতা......
"কাব্যিক আর্তনাদ"
সাহিত্যিকা অপরাজিতা
নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
একটি দিগন্ত হারা নীল আকাশের মতো,
কবির মনে আবেগ শত শত।
সে বুঝেও বুঝি বুঝলো না সব,
নীরব আর নির্বিকার কাব্যিক মনের কলরব।
তোমায় সেই দেখাতেই শেষ,তবুও মনে মনে ছবি আঁকি;
হয়তো আজও অনেক কথা রয়ে গেল বাকি!
একটা দিন পেরিয়ে গেলে অন্য দিন ঠিকই আসে,
প্রেম নেই হাজার মানুষ তবু এমনই ভালোবাসে।
অজানা স্রোতে ভাসিয়ে দিয়ে কোরে অনুভূতি রোধ,
প্রেম আর ভালোবাসায় বাঁধলো আজ একী বিরোধ!
নষ্ট নীড়ে কষ্ট রেখে তাকে খোঁজার আকুল আর্তনাদ,
এই সময় শুধুই নিশীথ নেই কোনো প্রভাত।
চুপটি করে হাসছি মেকি,সামলে নিতে পরিস্থিতি।
বদলে যাবে এই সময়টাও,এই অবেলার ছিন্ন রীতি।
ফুল ফুটে ঝড়ে যাবে,একদিন অবশেষে,
তারারাও বিলীন হবে অসময়ে বাতাসেতে।
যুগ পেরিয়ে আসবে নব জোয়ার, গড়বে নতুন পথ;
আসবে সব নতুন মুখ,আসবে নতুন শ্বপথ।
এই কবিও হারিয়ে যাবে পদধূলির মাঝে,
সেদিন কবিকে খুঁজবে বুঝি!সবার কাজে অকাজে?
এই আমি তে সেই আমিকে নাও মিলিয়ে নাও,
তাইতো বলি আমার নামে ঘৃণা ছড়িয়ে দাও।
কবির পরিচিতি
সাহিত্যিকা অপরাজিতা,লেখিকার প্রকৃত নাম অপরাজিতা সরকার।তবে সাহিত্যিকা ছদ্মনামে নিজেকে সকলের সামনে পরিচয় দিয়ে থাকেন তিনি।জন্ম ৬-ই মার্চ,নদীয়া জেলার,হরিণঘাটা ব্লকের,নগরউখড়া গ্রামে।
বাংলা বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বর্তমানে তিনি কলেজ অধ্যাপিকা হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন।এছাড়াও বাংলা সাহিত্য,লোকসংস্কৃতি,
বাংলার জনজীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণার জগতে নিজের নাম আলোকিত করতে সচেষ্ট তিনি।স্কুল ম্যাগাজিনের হাত ধরেই লেখালেখির জগতে তার প্রথম পদার্পণ।
লেখালেখির পাশাপাশি, তিনি একজন আবৃত্তি শিক্ষিকা এবং মঞ্চ উপস্থাপিকা হিসেবেও যথেষ্ট জনপ্রিয়।
তাছাড়াও মঞ্চ নাটক,নৃত্য ইত্যাদি বিষয়ে তিনি সমান ভাবে পারদর্শী।
তার লেখা অনুগল্প ও ছোটগল্প এবং কবিতা গুলো খুবই চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী।
যা তরুণ প্রজন্মের লেখক/লেখিকাদের এগিয়ে যেতে সাহায্য করবে।বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তিনি শখের বশে অনুগল্প এবং কবিতা লিখে থাকেন।তবে তাঁর কবিতার জগতে বিচরণই বেশি।এছাড়াও তিনি কবিতার সাথে গল্প এবং ছোটগল্প কে সমান্তরালে রাখছেন। ভবিষ্যতে ভালো উপন্যাস পাঠক বন্ধুদের উপহার দেবেন এই আশা করেন তিনি।তাঁর লেখা কিছু কবিতা শিরোণাম হীন।এর আগেও প্রচুর পত্রিকায়,বইয়ে যৌথ ভাবে লেখালেখি করেছেন।তার প্রথম একক গল্প ও কবিতা সংকলন "অপ্রকাশিত অনুভূতি" বইটি প্রকাশিত হয়েছ ৩০শেএপ্রিল,২০২৩।

খুব সুন্দর। অনেক অনেক শুভকামনা ।
উত্তরমুছুন