কবিতা | ভারতবর্ষ | নাসরিন বানু
কবিতা......
"ভারতবর্ষ"
নাসরিন বানু
বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ,ভারত।
আমার জন্মের দেশ ভারতবর্ষ তাই বুঝি এতো ভালোবাসি আমি
তোমারি দুশমনে আমি
সইতে না পারি
যারা সৃষ্টির ধ্বংসকারী
জন্মেছে তোমার গর্ভে ভালবেসেছো তুমি সবারে।
কত কবি গাইলো তোমার গান কত লেখক লেখিকা করল তোমার গুনগান
তুমি চিরসম্মানিত সবার নিকট। সবারই জন্মের দেশ এই ভারত বর্ষ
তোমার বুকের মাঝে
হৃদপিণ্ডে বসবাস করি
করছে হানাহানি কাটাকাটি আর মারামারি
মধু আর বিষে মিলেমিশে আছে
একসাথে বাস করি
এই ভারত বর্ষ।
তুমি বিশাল তোমার নাই অন্ত
অনাদি তোমার দিগন্ত
তুমি সীমাহীন অফুরন্ত
হে আমার ভারতবর্ষ
সবুজ ক্ষেতের মাঝে
রূপের ললাট ছড়ায়ে
কত সুন্দর জীবন যাপনে করছে বাস
তোমার বুকের মাঝে।
কবির পরিচিতি:
লেখালেখি আমার ব্যক্তিগত জীবনের একটি পেশা।আমার লেখা কবিতা গল্প বেশ কয়েকটি
পত্রিকায় প্রকাশ পেয়েছে। তাছাড়া বিভিন্ন সাহিত্য পরিষদেও আমার লেখা গল্প,
কবিতা কে সেরা সম্মানীয় করা হয়েছে। আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার
হেমতাবাদ থানার অধীনে। বর্তমানে আমি বালুরঘাটে বসবাস করছি। নিজেকে নিয়ে আমি
ভীষণভাবে আনন্দিত, আপ্লুত এবং উৎসাহিত।

অসাধারন লেখা । আরো লিখুন।
উত্তরমুছুন