কবিতা | জীবনের যুদ্ধ | পিঙ্কি বাউরী

কবিতা......

"জীবনের যুদ্ধ"
পিঙ্কি বাউরী
আসানসোল ,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 
এই তো ছোট্ট জীবন 
কেনো হিংসা-রাগ বিদ্বেষ?
দুই চোখ বুজলেই তো
 চিন্তার আগুনে ভস্ম হয়ে সব শেষ। 

সুন্দর জীবনের প্রতিটি চ্যাপ্টারে আছে 
ক্ষোভ-আর্তি,উত্থান-পতন,
তবুও তো বেঁচে আছি আমরা সবাই
সুন্দরভাবে বাঁচার মতন। 

জীবন তো কোনো পর্দার
 সিনেমা নয়,
বহু লড়াই,সংগ্রাম,অন্যায়- অত্যাচার 
সহ্য করেই বেঁচে থাকতে হয়। 

জীবন তো ভালো উপন্যাসের 
ছেঁড়া পাতার ন্যায়,
যেটা জানার জন্য মনের মধ্যে 
উৎকন্ঠা - আবেগ থেকেই যায়।
কবিতা | জীবনের যুদ্ধ | পিঙ্কি বাউরী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়