কবিতা | তোমায় দিলাম | শাশ্বত বোস

কবিতা......

তোমায় দিলাম

শাশ্বত বোস
হুগলী, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 
তোমায় দিলাম একফালি রোদ, বৃষ্টিমুখর দিন|
 মেঘলা আকাশ, জলের কণা, দৃষ্টি অমলিন|
তোমায় দিলাম, অবুঝ আমি, সবুজ পাতার গান|
পুকুর পাড়ের দমকা বাতাস, ঝোড়ো শালিধান|
তোমায় দিলাম, চৈতালি চাঁদ, ইফতারি বেল জুঁই|
অন্ধ বাউল একতারা গায়, মেঠো গানে ছুঁই|
তোমায় দিলাম, শহুরে গান, বিপন্নতার রোজ|
ঢাক গুড় গুড় মেঘের আওয়াজ, মেঘবালিকার খোঁজ|
তোমায় দিলাম, একমাথা চুল, এলোকেশীর বেশে|
সোনার কাঠি, রুপোর মালা, পথভোলাদের দেশে|
তোমায় দিলাম, ঝাপসা বিকেল, ঝিমোনো রোদ্দুর|
এক ছুট্টে ভিজতে চাওয়া, সাতটি সমুদ্দুর|
তোমায় দিলাম মেয়েবেলা, এলানো বেণী,
চিনেছ আমায়? বুঝেছ কি? সাদা পাতায় শব্দ বুনি|
পুতুল খেলা, খোলা জুতো, সাদা ভ্রমর
তোমায় দিলাম, একলা আকাশ, বৃষ্টি ভেজা, মাটির সফর|

কবিতা | তোমায় দিলাম | শাশ্বত বোস

কবির পরিচিতি:- 

কবিতা লেখা আমার কিশোরী বেলার অভ্যাস, খিল তোলা বন্ধ দুপুরে আবদ্ধ চিলেকোঠার ফসল| কোনোদিন নাম হলো না তেমন, শুধু আমার শিমুল শিউলির বিটপীরা ভবিষ্যৎহীন পরিচয়ের মাঝে ক্লোরোডাই- ফ্লুরোমিথেনের গন্ধের আবেশে ঢাকা এক বাগান বোগেনভেলিয়া হয়েই রয়ে গেল, রঙিন খসখসে| শুন্যে ঝুলতে চাওয়া নীল পাখিটার পালকে বেঁধে ওড়াতে পারলাম না ওদের, পারলাম না এক বুক আগুনে পুড়িয়ে দিতে| এই গলিতে আকাশটা আগে নীল হতো, এখন আর হয় না| রুক্ষ রাবিশ আর ধুলোর ধোঁয়াশা য় উনপাঁজুড়ে আকাশটা সেই কবেই ধূসর হয়ে গেছে| আমার না দেখা স্বপ্নরা এখন সেই ধুলোতে হারিয়ে যায়| সামনের পুকুরটায় আর ঢেউ ওঠে না|

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়