কবিতা | ভালোবাসার দিন | বাপী নাগ

কবিতা......

"ভালোবাসার দিন"

বাপী নাগ
চাকদহ, নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 
শুধু আজ নয় ভালবাসি তোমায়
ভুলবো কেমন করে।
মুখটা তোমার ভেসে ওঠে আমার
মনের মাঝে অন্তরে।

ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া।
ভালােবাসা মানে মনের সাগরের
স্বপ্নের তরী বাওয়া।

ভালোবাসা মানে ভোরের শিশির 
ভেজা আলতো ছোঁয়া।
ভালোবাসা মানে আমার অন্তরে
তোমায় দেখতে পাওয়া।

ভালোবাসা মানে বৃষ্টি হয়ে ছুঁতাম
তোমার ওই অন্তরকে।
ভালোবাসার মানে বৃষ্টি হয়ে ধুয়ে
দিতাম যে বিষাদকে।

মেঘলা বরণে অঙ্গ জুড়িয়ে তুমি
ভালোবাসা যে দিতে।
কষ্ট যে আমি পেতাম না তোমার
থেকে আমি নিতে।

সুখের বাসা সুখের ছোঁয়া পেলাম
তোমার ঐ যে মনে।
থাকবে তুমিই আমার আপন হয়ে
আমার এই জীবনে।

আমার এই জীবনে থাকবে তুমি
আমার-ই সাথী হয়ে।
ভালোবাসা দিয়ে যে ভরিয়ে দেব
আমি গোলাপ দিয়ে।
কবিতা | ভালোবাসার দিন | বাপী নাগ

কবি পরিচিতি:-

      ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার অনুরাগ ছিল লেখাপড়ার জীবন থেকে বেরিয়ে তারপর নানান কাজকর্মে যুক্ত হয়ে পড়লাম, পরবর্তী সময়ে কাজ করতে করতে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি অনেক কিছু দেখেছি। সেগুলো স্মৃতিতে রয়ে গেছে তারপর ভাবলাম যে এই ঘটনা গুলো বা জীবনের অভিজ্ঞতা যদি কোন ভাবে লিপিবদ্ধ করা যায় তাহলে কেমন হয়! সেই বুঝেই আমি লেখা শুরু করলাম আস্তে আস্তে আমি আরো বেশি করে লিখতে থাকি, সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা এসে যায়। একদিন স্বপ্ন ছিল যে আমার কোনো লেখা ছাপা হয়ে বেরোবে, সেটাই আজ সত্যি হতে চলেছে। আপনাদের সামনে আমার লেখা তুলে ধরলাম। আমার এই লেখা পাঠকের ভালো লাগলে আমার কৃতজ্ঞতা বেড়ে যাবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়