কবিতা | পরিচয় | অঞ্জলি দেনন্দী, মম
কবিতা......
"পরিচয়"
অঞ্জলি দেনন্দী, মম
নিউ দিল্লি,দিল্লি,ভারতবর্ষ
বহু বছর চিকিৎসা হল।
তবুও সন্তান না হল।
চিকিৎসক বললেন, পতির দোষ।
পত্নী করল না আফসোস।
হাসপাতাল থেকে অন্যের বীর্য কিনে নিল।
নিজের গর্ভে ধারণ করে নিল।
স্বামী, স্ত্রী জানে, সন্তান আসছে।
মা তো খুব হাসছে।
বাবার মাথা নত, মলিন মুখ।
কে যে তার সন্তানের পিতা?
নাই মনে তার এতটুকুও সুখ।
মেনে নেওয়া, সহজ কি তা!
দশ মাস পরে
শিশু ছেলে এলো ওদের ঘরে।
বার্থ সার্টিফিকেটে ছেলের পরিচয় -
হ্যাঁ, ছেলে তার, সে ওর বাবা হয়।
জিনগতভাবে নয়।
মায়ের ও ছেলের পালন করে সে।
সমস্ত সম্পত্তির মালিক হয়,
এই বাবা মারা যাবার পরে সে।
বংশ রক্ষা হল এভাবে।
এখন সে ছেলে সদাই যে ভাবে,
জিনগত পিতা যে কে তার!
মায়ের পরিচয়ই তার জীবনের সার।
কবির পরিচিতি
নাম- অঞ্জলি দেনন্দী
ছদ্মনাম- "মম"
জন্মদিন- ১৭ই ডিসেম্বর, ১৯৬৬
বাবার নাম- ৺ শ্রী দেবী প্রসাদ নন্দী।
মায়ের নাম- ৺ শ্রীমতী সবিতা নন্দী।
আমি কলকাতার রাম মোহন কলেজ থেকে বি. এস. সি. পাস।
এখন নতুন দিল্লীতে থাকি।
আমার লেখা বাংলা ও ইংরেজি কয়েকটি বই আছে।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার বাংলা ও ইংরেজি লেখা প্রকাশিত হয়
আমার লেখা IGNOU - এর বাংলা M. A. - এর হেল্প বুক দিল্লী থেকে প্রকাশিত হয়
কলকাতার কলেজ স্ট্রীটের উজ্জ্বল সাহিত্য মন্দির থেকে আমার লেখা বাংলা কবিতার বই "রজতের কবিতার ভান্ডার" প্রকাশিত হয়।
আমার কয়েকটি বাংলা ও ইংরেজি বই দিল্লী ও কলকাতার বই মেলায় পাওয়া যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন