আমি নারী | পুতুল সাহা

কবিতা......

"আমি নারী"
পুতুল সাহা
পূর্ব বর্ধমান,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 
নারী আমি সইবো না তো শুধুই অপমান 
নারী আমি নিজ গুনে, জয় করেছি সম্মান। 
নারী আমি পিতার সন্তান রাখবো পিতার মান 
দাঁড়িয়েছি আজ পিতার পাশে পেয়েছি পুত্র সম স্থান।
নারী আমি মায়েরই জাত, জগতে সবার জন্মদাত্রী 
ভারতমাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী।
বাবার ঘরে লক্ষী আমি, বাবা বলেন বটে 
আমি নাকি শান্ত, সুশীলা, ঝগড়ুটে নই মোটে। 
মা বলেন স্বামীর ঘর করেছি আলো, হয়েছি সম্পূর্ণা
সংসারটা আগলে রেখেছি, হয়ে অন্নপূর্ণা। 
নারী আমি মা হয়ে, করি সন্তানের মঙ্গল কাম্য 
সন্তানকে মানুষ করাই, আমার প্রথম ধর্ম।
নারী আমি প্রথম শিক্ষক, আমার সন্তানের কাছে 
নারী আমি রয়েছি আজ, অফিস-আদালতে।
নারী আমি ভাইয়ের-ই বোন, ভাই-কে ভালোবাসি,
মঙ্গল কামনায় আমিই "ভাই"-এর, হাতে বাঁধি রাখী।
নারী আমি বিমান চালায়, রাজ্য চালাই, মহাকাশে দিই পাড়ি 
নারী আমি সাঁতার কাটি, ক্যারাটে করি, বক্সিনেতেও লড়ি। 
নারী আমি জিতেছি কত স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ 
নারী আমি সংসার সামলায়, রাখি সকলের খোঁজ।
নারী আমি ট্রেন চালাবো, সকলকে পৌঁছাব গন্তব্যে,
নারী আমি আইনজীবী, অবিচল কর্তব্যে।
নারী আমি পুরুষ সম, কোনো কাজেই মানি না তো হার 
নারী আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, উঠেছি পাহাড়ের চূড়ায়। 
নারী আমি ডাক্তার, নার্স, রোগীর সেবা করি 
নারী আমি দেশ রক্ষায় সীমান্তে দিই পাড়ি।
নারী আমি "টেসি থমাস", আমিই "মিসাইল অগ্নিকন্যা" 
নারী আমি নেই তো পিছিয়ে, নিজেকে গড়েছি অনন্যা।
নারী আমি সইতে পারি, আসুক ঝড়-ঝঞ্ঝা যত
নারী আমি সইবো নাতো, পুরুষের দেওয়া অপমান আর ক্ষত।
কবির পরিচিতি-
আমি পুতুল সাহা। 
আমি পূর্ব বর্ধমান জেলার, কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা। আমার বাবা- সনৎ সাহা, মা- উত্তরা সাহা, স্বামী- সোমনাথ সাহা, মেয়ে- সোনালী সাহা, ছেলে- সুজয় সাহা। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। আমি ছোট থেকে সেভাবে লেখালেখি করিনি, শুধু মনে মনে ছন্দ মিলিয়েছি। কিন্তু, খাতায় সেভাবে কোনদিন লেখা হয়নি। হঠাৎই আমার ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে কয়েকটা লাইন আমার মনে আসে, আর সেটাকে কবিতার রূপ দিই। সেটা দেখে সবার খুব ভালো লাগে এবং আমাকে সকলে অনুপ্রাণিত করে। আর সেই থেকেই, সারাদিন সংসার সামলে সংসারের ফাঁকে একটু লেখালেখির চেষ্টা করি। আর এই কাজে আমার মা-বাবা, সন্তান, স্বামী সকলেই খুব খুশি। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়