গাজন বাপি | প্রদীপ কুমার দে

অনুগল্প......

"গাজন বাপি"
প্রদীপ কুমার দে 
কোলকাতা, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 

ষ্টেশনের ভাঙা এবড়ো-খেবড়ো সিমেন্টের স্ল্যাবটার উপর একজন মাঝ বয়সের ব্যক্তি হলুদ পাঞ্জাবী আর লুঙ্গি পড়ে চিৎপটাং। ঘুমে বিভোর। পাশ দিয়ে গেলে গন্ধে মালুম হয় তার আসল কারণ।

পাশ দিয়ে ট্রেন থেকে নামা সকলেই পাশ করে চলে যাচ্ছে কেউ এড়িয়ে কেউবা দাঁড়িয়ে যাচ্ছে একমিনিটের অবলেকনে।

দূরে দাঁড়িয়ে কয়েকজন যুবক লোভী চোখে পকেট হাতরাচ্ছে। আজ আবার তীব্র গরমে কয়েক ফোঁটা ঝরেছে। পেটে একটু পড়লে বেশ মৌজই হত।

এক মা তার ছোট ছেলেকে নিয়ে পাশ দিয়ে যেতে গিয়ে নাক সিঁটকিয়ে সরে চলে যেতে চাইলে বাচ্ছাটি সেই দৃশ্য দেখে মায়ের হাত ছেড়ে দিয়ে দাঁড়াতে চাইল। মা টানে। ছেলে নাছাড়!

হঠাৎই ছেলেটা পায়ের জুতোজোড়া খুলে হাত জোড় করে প্রনাম করতেই মা তাড়াতাড়ি ছেলেটিকে কোলে তুলেই দৌড়…। 

কিন্তু ছেলেটা মায়ের কোল থেকেই চেঁচাচ্ছে,
-- মা দ্যাখো, দ্যাখো, বাপি আবার আবারও গাজনের উপোস করেছে যে …
গাজন বাপি | প্রদীপ কুমার দে
লেখক পরিচিতি-
আমি প্রদীপ কুমার দে। বয়স ৬৩ বছর। বিবাহিত। অবসর জীবন। কিশোর বয়স থেকেই লিখি। উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ লিখি। নিজস্ব লেখা এবং প্রকাশিত বই আছে। দেশী বিদেশী নানান পত্র পত্রিকায় লিখি। এই পত্রিকাতেও বহুবার লিখেছি। পত্রিকার এবং ওয়েবসাইটে যুক্ত হতে পেরে ভালো লাগছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)

পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান