আমি ঋতু | সোনালী মুখোপাধ্যায়
কবিতা......
"আমি ঋতু"
সোনালী মুখোপাধ্যায়
বলাগড়, হুগলী,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
পলাশ ফেলে স্বর্ণচাঁপা র মালায়
করবী বেঁধেছি আমি,
এখনো মন ছুঁয়ে পুরনো প্রেমীকের
আহ্বান খানি,
বসন্তের আকুল দীর্ঘশ্বাস...
ছলছল চোখ, উপেক্ষা করে
আমি তোমার দ্বারে,
তোমার রুদ্র বাহু বন্ধনে
নিজেকে আবদ্ধ করতে চাই আমি
প্রকৃতির আহবানে।
জানি তোমার আগুন রাশি
আমাকে পুড়িয়ে ছারখার করবে,
আমার ভালোবাসার স্বপ্ন নদী
শুকাবে দিবানিশি,
মন কেমনের কুহু সুর
হয়ত কখনো বুকের মধ্যে
আগুন জ্বালাবে তপ্ত দুপুরে,
আমি চেয়ে রবো নিশিদিন
তোমার নয়নে গহন অন্ধকারে।।
হয়তো এখনো খুঁজে ফিরি আমি
আমার বসন্ত প্রেমিকেরে।
তাপ দগ্ধ অনলে
তোমার বুকের মাঝারে।।
![]() |
| আমি ঋতু | সোনালী মুখোপাধ্যায় |
লেখা পাঠানোর জন্য আহ্বান
👇

খুব সুন্দর
উত্তরমুছুন