একলা জীবন | বাপী নাগ

কবিতা......

"একলা জীবন"
বাপী নাগ
চাকদহ, নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 

আমি অন্ধকারের যাত্রী অধিক
আলোয় চোখ ধাঁধিয়ে দেয়।
আলোর সঙ্গী যে ছিলাম বহুদিন
চারিদিকে আঁধার ছেয়ে যায়।

একসময় পথ দেখিয়ে এসেছে
আলোর দিকে ছুটেছি।
খুঁজেছিলাম আলো পথ চলেছি
তোমার সাথে হেঁটেছি।

চোখ বন্ধ করে ছুটেছি পিছু পিছু 
বলেছিলে পাশে থাকবে।
আলো হয়ে পাশেই থাকবে তাই
আমায় ভালোবেসে যাবে।

প্রভাতে মিষ্টি আলো গায়ে নিয়ে
শিউলি ঝরা পথে পথ চলে।
মধ্য দুপুরের টানা রোদ্দুরে তুমি 
আমায় কত কথা বলেছিলে।

সেই বিকেলে মিষ্টি হাওয়ায় তুমি 
আমার হয়ে বলেছিলে।
হারিয়ে যাবে না কোনদিন সেইটা 
আমি ভেবেছিলাম ভুলে।

অপেক্ষায় যে চেয়ে থাকা হতাশা 
নিরালায় আমি একা।
তুমি এলে না হয়তো কোনদিনও 
জীবন যে একা একা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়