রোদন ভরা বসন্ত | পীযূষ কান্তি সরকার
গল্প......
"রোদন ভরা বসন্ত"
পীযূষ কান্তি সরকার
হাওড়া, হুগলী,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
ছাব্বিশ বছর আগের সেই বসন্তের দিনটি আজও পলাশের মনে দাগ কাটে -- বয়ে যায় দীর্ঘশ্বাস। শিক্ষক জীবনের অবসরের প্রাক্কালে তারুণ্যের শেষপর্বের সেই দুঃখময় স্মৃতি নতুন করে জেগে ওঠে।
ব্যাক পেয়ে পাশ করে ঝাণ্ডা ধরার দৌলতে লঞ্চঘাটের বুকিং ক্লার্ক হল বাণ্টি। তুলনায় অনেক ভালো রেজাল্ট করেও পলাশ তখন প্রাইভেট ফার্মের জেনারেল সুপারভাইজার।
আশা ছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যাণ্ট ইঞ্জিনিয়ার পোস্টের ফাইনাল লিস্ট -- শেষ পর্যন্ত সেখানেও নাম না ওঠায় মাথায় তার যেন আকাশ ভেঙ্গে পড়ল। ঘরেও টিকতে না পেরে পলাশ তখন রাস্তায়। পাড়ার মোড়ে বাণ্টি দু-তিনজনের সঙ্গে আড্ডা দিচ্ছিল। পলাশের মুখোমুখি হতেই হাসি-মস্করা ভুলে সে সোজাসুজি বলে উঠল, "তোরা আবার স্ট্যাম্পমারা ভালো ছেলের দল! আমায় বললে তো তোর প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে যেত !"
পলাশ শান্ত গলায় বলে ওঠে, " আমার সামনেই এই পরীক্ষা দেওয়ার কথা তোকে তো সৌম্য বলেছিল !"
"তুই কি নিজে মুখে বলেছিলি ?" ধমক দিয়ে বলে ওঠে বাণ্টি, "একবার নিজে থেকে যদি ফার্স্ট লিস্টে তোর নাম ওঠার কথাটা ভুল করেও জানাতিস, এই শর্মা কেমন জান লড়িয়ে দিত দেখতিস !"
লেখক পরিচিতি :
পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় জন্ম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর (আইটিআই) -এর অবসরপ্রাপ্ত শিক্ষক।
ক্লাস নাইনে পড়াকালীন 'শুকতারা'-পত্রিকায় লেখা গল্প দিয়ে লেখক জীবনের শুরু। পরে নবকল্লোল, কথাসাহিত্য, সুখী গৃহকোণ, গৃহশোভা, আনন্দ মেলা, বর্তমান, সংবাদ প্রতিদিন, এই সময় সহ বহু পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। তিনটি কাব্যগ্রন্থ ও একটি অণুগল্প সংকলন 'আত্মমর্যাদা'বইমেলা (২০২৩)-এ প্রকাশিত।
লেখা পাঠানোর জন্য আহ্বান
👇

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন