তুমি আমার | বাপী নাগ

গল্প......

"তুমি আমার"
বাপী নাগ
তুমি আমার | বাপী নাগ

তুমি যে আমার রঙিন স্বপ্ন
আমার চাঁদের আলো।
তুমি শিল্পী রঙে রঙিন ছবি
সবার চাইতে ভালো।

তুমি যে আমার নদীর মাঝে 
একটি মাত্র কূল।
তুমি যে আমার ভালোবাসা
গোলাপ পদ্মফুল।

আমার মনটা ভালো করতে
দিও তুমি ভালোবাসা।
সবকিছু ছেড়ে ভালোবাসবে 
এটাই আমার আশা।

তুমি আমার জীবনে সবকিছু
তুমিই আমার প্রেরণা।
তোমায় ছাড়া কিভাবে বাঁচবো 
আমায় একা করোনা।

তোমায় ছাড়া আমি যে একা
এটাই কি ভালো!
তোমায় ছেড়ে একা কি করে
আমি থাকি বলো।

তুমি যে ভালোবাসার মানুষ
আমার আপনজন।
মিশে গেছো যে আমার সাথে
আমার প্রিয়জন।

সুখ-দুঃখের সাথী তুমি আমার 
তুমি চোখের ভাষা।
আমার হৃদয়ে তুমি যে আছো
তুমিই খুশির নেশা।
 
লেখা পাঠানোর জন্য আহ্বান 
👇

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়