অনুভূতির গ্রাস | দেবিকা দাস
কবিতা......
"অনুভূতির গ্রাসরি"
দেবিকা দাস
ঠাকুরপুকুর,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
অনেক দিন হলো তোমার সাথে দেখা হয় না,
কথা হয় না তোমার সাথে,
মাঝে মাঝে দেখা পাই অসংখ্য ভিড়ের মাঝে।
ভিড় ঠেলে ছুটে যাই তোমার দিকে
মরীচিকার মতো তুমি হারিয়ে যাও কোথাও।
ভাবনার দিঘিতে ডুব দিয়ে আমি;
খুব চেনা একটি স্পর্শ অনুভব করি,
আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে
কেউ যেন মুঠো না খোলার প্রতিজ্ঞা করে।
হিমেল হাওয়া বয়ে যায় শরীর জুড়ে
আমি স্তব্ধ,নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি,
পুরোনো কিছু স্মৃতি আঁকড়ে ধরে এভাবেই বাঁচি।
কিছু পরে হর্নের আওয়াজে
অনুভূতির গ্রাস থেকে বেরিয়ে,
বাস্তবতার ভিড়ে হারিয়ে ফেলি তোমাকে।
লেখা পাঠানোর জন্য আহ্বান
👇

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন