২২শে সেপ্টেম্বর,২০২২

 ২০২২

২২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৫ তম (অধিবর্ষে ২৬৬তম) দিন। বছর শেষ হতে আরো ১০০ দিন বাকি রয়েছে।


ইতিহাসের ঘটনাবলী 

  • ১৪৯৯ - বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
  • ১৫৯৯ - লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
  • ১৭১১ - ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে।
  • ১৭৩৫ - ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।
  • ১৭৯২ - ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮২৮ - বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রিয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন।
  • ১৮৬০ - ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।
  • ১৮৬২ - আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
  • ১৯০৮ - বুলগেরিয়া উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯১৫ - নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা।
  • ১৯৬০ - মালি ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬০ - দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।
  • ১৯৬২ - নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।
  • ১৯৬৫ - ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
  • ১৯৮০ - ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
  • ১৯৯৩ - রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।
  • ১৯৯৩ - পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।
  • ১৯৯৭ - সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম

  • ১১৭৯১ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী। (মৃ.২৫/০৮/১৮৬৭)
  • ১৮০০ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম।
  • ১৮৪২ - ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।
  • ১৮৮৫ - এরিশ ফন স্ট্রোহাইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। (মৃ. ১৯৫৭)
  • ১৮৯৫ - পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৬৭)
  • ১৯০২ - জন হাউজম্যান, ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক। (মৃ. ১৯৮৮)
  • ১৯১২ - মার্থা স্কট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ২০০৩)
  • ১৯১৫ - আর্থার লো, ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ১৯৮২)
  • ১৯৩২ - শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী।
  • ১৯৩৯ - জুনকো তাবেই, বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী।
  • ১৯৪৫ - পল ল্য ম্যাট, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
  • ১৯৫৬ - আনু মুহাম্মদ, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজকর্মী।
  • ১৯৫৯ - সল পার্লমাটার, মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
  • ১৯৬২ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
  • ১৯৭০ - এমানুয়েল পতি, ফরাসি ফুটবলার।
  • ১৯৭৬ - থিলান সামারাবীরা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
  • ১৯৭৮  এড জয়েস, আইরিশ ক্রিকেটার।
  • ১৯৭৮ মেহরাব হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।
  • ১৯৮৪ - থিয়াগো সিলভা, ব্রাজিলীয় ফুটবলার।

প্রয়াণ

  • ৭১৬ - দামেস্কের সম্রাট সুলায়মান।
  • ১৮২৮ - শাকা জুলু, জুলু জাতির নেতা। (জ. ১৭৮৭)
  • ১৮৯১ - তারকনাথ গঙ্গোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক।(জ.৩১/১০/১৮৪৫)
  • ১৯৫৬ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ। (জ. ১৮৮৭)
  • ১৯৭০ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ.৩০/০৩/ ১৮৯৯)
  • ১৯৭৪ - সৌমেন্দ্রনাথ ঠাকুর,সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।(জ.১৯০১)
  • ১৯৭৯ - প্রমোদকুমার চট্টোপাধ্যায়, বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক। (জ. ১৮৮৫)
  • ১৯৯১ - মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট।
  • ১৯৯৯ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (জ. ১৯২৭)
  • ২০০৩ - হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক। (জ. ১৯৩৮)
  • ২০১১ -
  • মনসুর আলি খান পতৌদি, ভারতীয় ক্রিকেটার। (জ.০৫/০১/১৯৪১)
  • বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।(জ.১৭/০৯/১৯৪৪)
  • ২০১১-আব্দুল মান্নান তালিব (বিশিষ্ট গবেষক, সৃজনশীল লেখক, অনুবাদক, সাহিত্য সংগঠক, সম্পাদক ও ইসলামী চিন্তাবিদ।

ছুটি ও অন্যান্য
  • স্বাধীনতা দিবস - বুলগেরিয়া ১৯০৮ সালে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • স্বাধীনতা দিবস - মালি ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • বিশ্ব গাড়িমুক্ত দিবস৷
  • বিশ্ব গণ্ডার দিবস








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়