২১ সেপ্টেম্বর ২০২২

 ২০২২

২১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৪তম (অধিবর্ষে ২৬৫তম) দিন। বছর শেষ হতে আরো ১০১ দিন বাকি রয়েছে।


ইতিহাসের ঘটনাবলী 

  • ১৭৯২ - ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
  • ১৮৫৭ - দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
  • ১৯৪২ - ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।
  • ১৯৬৪ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।
  • ১৯৬৫ - গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭১ - ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
  • ১৯৭৪ - হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
  • ১৯৭৬ - জাতিসংঘে যোগ দেয় সেশেল।
  • ১৯৮০ - ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।
  • ১৯৮১ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
  • ১৯৮৪ - ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
  • ২০১৩ - আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

জন্ম

  • ১৮৬৬ - এইচ জি ওয়েল্‌স, ইংরেজ ঔপন্যাসিক।(মৃ.১৩/০৮/১৯৪৬)
  • ১৮৭৫ - খ্যাতনামা বাঙালি মহিলা কবি কুসুমকুমারী দাশ। (মৃ.১৯৪৮)
  • ১৮৯১ - বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।(মৃ.১৯৫২)
  • ১৮৯৮ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক তুষারকান্তি ঘোষ। (মৃ.১৯৯৪)
  • ১৯০১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
  • ১৯০৯ - ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার।
  • ১৯১৯ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
  • ১৯২৬ - পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
  • ১৯৪৭ - স্টিফেন কিং, মার্কিন লেখক।
  • ১৯৫৪ - শিনযো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৫৭ - অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

প্রয়াণ

  • খ্রিস্টপূর্ব ১৯ - পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।
  • ১৮৩২ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।(জ.১৫/০৮/১৭৭১)
  • ১৮৬০ - জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।
  • ১৯৩৩ - ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।
  • ১৯৪৪ - গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
  • ২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

ছুটি ও অন্যান্য
  • স্বাধীনতা দিবস - মাল্টা ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • স্বাধীনতা দিবস - বেলিজ ১৯৮১ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • স্বাধীনতা দিবস - আর্মেনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
  • আন্তর্জাতিক শান্তি দিবস।
  • বিশ্ব আলৎসহাইমার রোগ দিবস
২১ সেপ্টেম্বর ২০২২






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়