তুমি ছিলে পাশে - বাপী নাগ

গল্প......

"তুমি ছিলে পাশে"

বাপী না

জীবনের কঠিন সময়ে ছিলে তুমি পাশে,
তুমি বুঝতে দাওনি আমাকে কঠিন সময়টা কতটা কঠিন। তুমি আমাকে শিখিয়েছো কঠিন সময়ের বাস্তবতার অভিজ্ঞতা। তোমার হাত ধরে শিখেছি আমি কঠিন সময়ের পথ চলা। জীবনের কঠিন সময়ে তুমি আমায় যুগিয়েছে মনের সাহসিকতা। তুমি আমায় শিখিয়েছো কঠিন সময়ে মানুষ চিনতে।
জীবনের কঠিন সময়ে তুমি ছিলে পাশে।জীবনের অর্থই হচ্ছে একটি যাত্রা। যে যাত্রাপথে আমার সাথে হাজার মানুষের দেখা হবে, কথা হবে, আমার সাথে বন্ধুত্ব হবে আবার তা চোখের পলকে ভেঙেও যাবে। জীবনের এই সময়ের সবটুকু পথই সুন্দর ভাবে কাটব তা কিন্তু নয়। 
কারন আমি যদি খারাপ সময় দেখা না পাই, তাহলে সুখের মূল্য বুঝবে কেমন করে।
তেমনি জীবন পথে অতিবাহিত হওয়া কঠিন সময় আমার সংস্পর্শে না এলে, আমিও বেটার কতটা আত্মবিশ্বাস আস্থা রাখতে পারতাম না। তুমি পাশে ছিলে হাতে হাত রেখে ছিলে তাই আমার পথ চলা সহজ হয়ে উঠেছিল। আমার জীবনে অনেক কঠিন পথে তুমি আমার হাত ছেড়ে কোথাও চলে যাও নি, আমার দুটো হাত শক্ত করে ধরে রেখেছিলে।
মৃত্যুর আগে পর্যন্ত এই ভাবেই আমার সুখে-দুঃখে পাশে থেকো।
আমাদের জীবনে ওঠা পড়া লেগেই থাকে। সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। জীবনে খারাপ সময় এলে কেউ তার সম্মুখীন করে। আবার কেউ কেউ ভেঙ্গে পড়ে। 
একটা কথা মনে রাখা দরকার আপনি যদি কঠিন সময়ে নিজেকে সামলাতে না পারেন তাহলে কখনোই কোন যন্ত্রনা থেকে মুক্তি পাবেন না। জীবনে কখনো আনন্দ থাকে আর কখনো কষ্ট। সব সময় আমি সুখের আশা করি না, আর সব সময় কষ্ট সহ্য করতে পারি না। তবুও প্রতিমুহূর্তে তুমি আমার পাশে ছিলে। জীবনের পথে অতিবাহিত হওয়ার প্রতি সময়ে তোমার সংস্পর্শ না এলে আমিও এইভাবে চলতে পারতাম না। কঠিন সময়েও তুমি পাশে ছিলে সঙ্গী হয়ে। তুমি ছিলে তাই জীবন হয়েছে আমার পরিপূর্ণ। জীবনের সাথে লড়াই করে যত বার হেরেছি, কঠিন সময়ে তুমি হাতে হাত ধরেছো। চলার পথে রাগ জেদ অভিমান বানিয়ে নিয়েছো। নিজের কষ্ট হলেও বুঝতে দাওনি। আমায় কখনো কোন কিছু আঁচড় লাগতে দাওনি। তুমি পাশে ছিলে তাই জীবন হয়েছে আমার ধন্য। দুঃখ বা কষ্ট আমাদের জীবনের একটা অংশ। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোন দুঃখ নেই বা কোন সময়ে ছিল না। মাঝে মাঝে নিশ্চই মনে হয়, জীবনটা এখানেই শেষ তবুও কিন্তু জীবনকে চলে না এগিয়ে নিয়ে যেতে হয়। যেমন করে তুমি আমার হাতে হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলে চলার পথে। আজও মনে পড়ে ভীষণ অসুস্থতায় তোমাকে কাছে পেয়ে ছিলাম। ভালোবেসে ছিলে তুমি আমার পাশে। এইভাবে জীবন মরণে তোমাকেই যেন পাশে পাই। থেকো তুমি আমারি হয়ে, থাকব আমি তোমার হয়ে।।
তুমি ছিলে পাশে - বাপী নাগ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়