পশুর স্বাদ্ধিনতা - তাপস পান্ডা

কবিতা......

" পশুর স্বাদ্ধিনতা"

তাপস পান্ডা

ছিলিম ধরায় সুরেনকাকা,
টানেই ব্যাথা জাগে,
উথলে ওঠে মনের কথা
কে কার আগে ভাবে ।
স্বাধীনতার সোত্তর সাল
তাতেই এত কথা,
আগে কথা আসতো মনে
ছিলই না যে ব্যাথা।
ইংরেজরা এক শত্রু
বিদেশী  সব আইন,
বাইরের সে,বাইরেই গেল
দেশ হলো স্বাধীন।
ভাবে কাকা চোখ ভরা জল,
স্বাধীনতা কই,
পেলাম কিবা বিনিময়ে
আজো জেগে রই?
পাশের ঘরে যুবতী মেয়ে
যেন নষ্ট না হয়,
পার্টি করা ছেলে গুলো
প্রতিবেশী হয়।
ওরা রুলিং পার্টি,আইন ওদের
মানুষ খুন করে,
ধর্ষণ,লুট, ভয় দেখিয়ে
দেয়াল ধখল করে।
সীমানা টা ছোট হলো
দেশ বলে আর নেই,
পাড়ায় পাড়ায় দেশ হয়েছে
আপন যে আর নেই ।
অনেক দেশের ভারে
ভারত মাথা কোড়ে,
স্বার্থ লোভী শয়তান সব
দেশের মানুষ লড়ে।
কে লড়ছে কার ই সাথে
সবাই ভারত বাসি,
তবু,আপন রক্তে ভাই রাঙা হয়
উল্লাস আর হাসি ।
স্বাধীনতা সবই নিল
হাসপাতালে বউ,
স্বাস্থ্যসেবার চালাকি টা 
বুঝলো না যে কেউ।
বউ মরলো গত বছর
ছেলে গলায় দড়ি,
পড়াশোনায় ভালই ছিল
কাকা আবার ধরায় বিড়ি।
টাকা দিলে চাকরী পাবে
এতো টাকা নেই,
পরীক্ষা সব লোক দ্যাখানো
স্বাধীনতা কই।
খুট করে কি আওয়াজ হলো
গেল কাকা ঘরে,
থানায় গিয়ে বলেছিল
'বাবু আমার ভয় করে'।
কালো ছোপের পুলিশ শুনে
পার্টিতে ফোন করে,
দাঁত কেলিয়ে হাসলো তারা
বললো,মেয়ে তো কামিজ পরে।
বিধান দিল রক্ষাকারী
পার্টির নেতা ধরো,
কাকা ভাবে পুলিশ,আইন
এরা থানায় কি করে?
ফিরলো কাকা জীবন খুঁজে
আরো,স্বাধীনতার মানে,
শ্রেণী ভাগেই মানুষ পশু
লজ্জা পরাধীনে।
স্বাধীন তো নয়,মানুষ ও নয়
এ কেমন বেঁচে থাকা,
মূল্যবোধের মর্যাদা আজ
সব খানেতেই ফাঁকা।
কাকার মাথায় মানুষ মানুষ
মানুষ যে আর নেই,
পশু হওয়ার,বোধহীন হওয়ার
সড়যন্ত্রেই তাই।
স্বাধীনতা,স্বাধীনতা কোথায় তোমার বাস
দেশের মানুষ দেশ লুটছে,উঠছে নাভিশ্বাস।
এবার কাকা মুক্তি খোঁজে, মেলবে বুঝি ডানা,
আনন্দ মুখ,ছিলিম ফেলে, হাতে কুড়ুল খানা,
ঢুকলো ঘরে,এক কোপেতে ,ছিন্ন মাথা খানা,
মেয়ে উড়ছে,ডাকছে পিতায়,ফাঁস লাগিয়ে কাকা,
চললো দুজন দেয়াল ভেঙে, স্বাদ্ধিনতা একা।
আজ স্বাদ্ধিনতা একা
পশুর স্বাদ্ধিনতা - তাপস পান্ডা


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়