সঞ্চিত অনুভূতি - স্বপ্না মজুমদার

কবিতা......

"সঞ্চিত অনুভূতি"

স্বপ্না মজুমদার

আমি অনুভূতি সঞ্চয় করতে চেয়েছিলাম
চেয়েছিলাম ভালোবাসার উপন্যাস লিখতে
হারানো প্রেমের কবিতা হতে চাই নি,
এতো ঠুনকো ভাবনায় আমি নই!!
গোলাপ উপহার যথেষ্ট ছিল
শুধু টাটকা,সতেজ গোলাপ চেয়েছিলাম,
শিউলি ঝরা সুগন্ধ কুড়াই হিমেল পরশে
শুনতে চেয়েছি নদীর কুলু কুলু ধ্বনী!!
শিশির আর ঘাসের সোহাগ খুঁজেছিলাম
বসন্ত বাতাসে বার্তা বিনিময়ে,
আমার বহিঃ প্রকাশ ছিল অনন্ত নীল নিলীমায়
আমি স্বপ্নীল বর্ণনায় মনকে সাজিয়েছি
শুধু তুমি বোঝো নাই!!
আমি হৃদয় মুকুলে তোমায় রচনা করেছিলাম
ভালোবাসার লুকোনো মিলন বার্তায়
মনের প্রতিবিম্বতে শুধুই খুঁজেছি তোমায়,
কাব্য রচনায় নীরবে জানিয়েছি
ভালোবাসার প্রতিত্তর
ঝড় শেষে ক্লান্ত পাখীর প্রত্যাবর্তন
সিক্ত গাছের কুলায়।।
সঞ্চিত অনুভূতি - স্বপ্না মজুমদার


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়