কুনোব্যাঙের সঙ্গীত সাধনা | কৃষ্ণেন্দু কইলি
"কুনোব্যাঙের সঙ্গীত সাধনা"
কৃষ্ণেন্দু কইলি
তমলুক,পূর্ব মেদিনীপুর
কুনোব্যাঙ ডাক পেয়েছে
গাইতে যাবে জলসায় ;
রাতদিন তাই রেওয়াজ করে
গ্যাঙর গ্যাঙর গান গায় ।
বলিউডে রিলিজ হবে
তার বেশ কিছু অ্যালবাম ;
পরিশ্রমের ঘাটতি নেই
ঝরাচ্ছে তাই কালঘাম ৷
হলিউডের কোন হিরোর লিপে
রেকর্ডিং হলো গত মাসে ,
গানখানা যা হিট হবে
লেখা থাকবে ইতিহাসে ৷
টলিউডের কথা ছেড়েই দাও
স্বল্প বাজেটের কাজ সব ,
ব্যাঙ বলে , দেখাতে হলে
করার মতো করো জব ৷
পূজাতে সে পেয়েছে এবার
অনেক দেশ বিদেশের বায়না ,
লিস্টে কে নেই - ফ্রান্স জার্মানি
আছে পাশের দেশ চায়না ।
ব্রিটেনের রানীর সাথে আছে
কবে যেন নৈশভোজ ;
এমনি কত ব্যস্ত সিডিউল
সামনে আসছে রোজ রোজ ৷
তাই রেখেছে এখন সে
বিশ্বস্ত এক ম্যানেজার ,
যে রাখতে পারে নিখুঁত হিসাব
খুঁটিনাটি পাই পয়সার ৷
নতুন চাকরি পেয়ে মুর্ছা গেলো
মুনিবেব লকার ভল্ট
পাশবই খুলি ,
থাকার মধ্যে সম্বল শুধু ক'খানা
ব্যাঙের ছাতা আর আধুলি ৷
না থাকলে টাকা কড়ি কি কাজে
লাগবে খ্যাতি নাম-যশ ;
ভরণ পোষন হবে কি তাতে
সবই যখন টাকায় বশ ৷
তাইতো আজও হয়নি তার
বিদেশ যাত্রার সাধ পূরণ ,
কুনোব্যাঙই থেকে গেলো
দেশে থেকেই সারা জীবন ৷

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন