কবি সোনালী খাতুন স্মরণে | তাপস কুমার বেরা
"কবি সোনালী খাতুন স্মরণে"
তাপস কুমার বেরা
শ্রীবরা , ঘাটাল লোকসভা
প্রতিভাময়ী কবি
সোনালী খাতুন ,
তোমার অগ্নি প্রতিভার
স্বাক্ষর রাখছিলে
কত লিটল ম্যাগাজিনে
ও যৌথ সংকলনে |
দারুন সম্ভাবনাময়
ছিল সে প্রতিভা |
কিন্তু আমাদের সবাইকে
চমকে দিয়ে
হঠাৎ নিভে গেল
তোমার দীপ শিখা !
ধূমকেতুর মত
এসেছিলে
সাহিত্যের অঙ্গনে
খুবই কম বয়সে |
চলে গেলে
হঠাৎই
অকাল প্রয়ানে |
আমরা শোক স্তব্ধ |
তোমার রেখে যাওয়া
কবিতা রচনা
তোমার স্মৃতিকে
চির উজ্জ্বল রাখুক |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন